Rajiv Gandhi: আগাম মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে নলিনী, কেন্দ্র-রাজ্যকে নোটিশ

আর্জি দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাজার মেয়াদ শেষের আগে মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে রাজীব-ঘাতক নলিনী। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি বিভি নাগারিথার এজলাসে তিনি আবেদন জানিয়েছেন। আদালত সূত্রে পাওয়া খবর অনুসারে, একই মামলায় দোষী সাব্যস্ত আরপি রবিচন্দ্রণও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

সাজার মেয়াদ শেষের আগে মুক্তি চেয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নলিনী শ্রীহরণ। দায়ের হওয়া আর্জিতে তিনি তুলে ধরেন এই মামলায় দোষী এজি পেরারিভালানের মুক্তির প্রসঙ্গ।যদিও মাদ্রাজ হাইকোর্টে সেই আর্জি নাকচ করে দেয়। একই আর্জি নিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রবিচন্দ্রণ। মাদ্রাজ হাইকোর্ট তাঁরও আর্জি নাকচ করে দেয়। মামলা খারিজ করতে গিয়ে মাদ্রাজ হাইকোর্ট উল্লেখ করে ভারতীয় সংবিধানের ২২৬ ধারা, যে ধারায় বলা হয়েছে, এই ধরনের মামলায় সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে একমাত্র সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট ১৪২ নম্বর ধারায় এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। গত ১৮ মে ভারতের সর্বোচ্চ আদালত সংবিধান প্রদত্ত বিশেষ অধিকারের দৌলতে পেরারিভরনের মুক্তির নির্দেশ দেয়। পেরারিভরণ ৩০ বছর জেলে ছিলেন।

উল্লেখ করা যেতে পারে, ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে আত্মঘাতী হামলায় মৃত্যু হয় রাজীব গান্ধির। ঘটনার সঙ্গে জড়িয়ে যায় চারজনের নাম – পেরারিভালান, মুরুগান, সান্থন এবং নলিনীর। আদালত এই চারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ২০১০ সালে নলিনীর মৃত্যুদণ্ডের সাজা মকুব করে তাঁকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেয় আদালত। নলিনী এবং রবিচন্দ্রণের ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতীক্ষায় সকলে।

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক