বাছুরের মাথা ন্যাড়া করে নবরাত্রির সূচনা কৃষকের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: শেষে কি না বাছুরের মাথা ন্যাড়া করে নবরাত্রি উদযাপন অন্নদাতার?

শুনতে অবাক লাগলেও এটাই হয়েছে উত্তরপ্রদেশের হার্দোইতে। সোস্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনা। এই উপলক্ষ্যে এলাকাবাসীর জন্য এলাহি খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়ো দেখে নেটনাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কে বাছুরের মাথা ন্যাড়া করল, কেনই বা তাঁর এই আজব পরিকল্পনা, সে সব কিছু এবার খুলেই বলা যাক।

বাছুরের মাথা ন্যাড়া করেছেন হার্দোইয়ের অন্নদাতা প্রমোদ শ্রীবাস্তব। মঙ্গলবার সকালে এখানকার একটি মন্দিরে প্রমোদ তার পালিত বাছুরটিকে নিয়ে আসেন। আগে থেকে নাপিতকে বলাই ছিল। তিনি যথারীতি তাঁর বাক্সপ্যাঁটরা নিয়ে দুর্গামন্দিরের সামনে হাজির হন। বাছুরকে স্নান করিয়ে পুজো করা হয়। গলায় দেওয়া হয় মালা। পরে নাপিত বাছুরের মাথা ন্যাড়া করেন। পরে এলাকাবাসীর জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন।

প্রমোদ শ্রীবাস্তব বলেন, তাঁর একটি গরু রয়েছে। এর আগে সেই গরুর পেটে বাচ্চা জন্মালেও গর্ভাবস্থাতেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় সে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়ে। ঈশ্বরের কাছে প্রার্থনা ছিল, অন্ততপক্ষে একটি বাছুর যেন জীবীত অবস্থায় ভূমিষ্ট হয়। সেই স্বপ্ন তাঁর পূরণ হয়েছে। তাই, সে বাছুরের মাথা ন্যাড়া করে পুজো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই সেই ঘটনা মোবাইলে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। ওই ভিডিয়ো যারা দেখেছে, তারা প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত দিয়েছে। সেই সব মতামত কম মজার নয়।

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা