মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সরকারি হাসপাতালের পরিষেবার হাল কতটা করুণ, ফের তার প্রমাণ মিলল। এবার খোদ মহকুমা শাসকের আট বছরের মেয়েকে দেওয়া হল মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন। যদিও শিশুটির শারীরিক কোনও ক্ষতি হয়নি। কিন্তু ওই কাণ্ডজ্ঞানহীন আচরণের কথা ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। হাসপাতালের দুই ফার্মাসিস্টকে সাসপেন্ড করার পাশাপাশি ওষুধের স্টোর রুমে তালা ঝোলানোর নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বেনজির ঘটনাটি ঘটেছে প্রতাপগড়ের লালগঞ্জে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লালগঞ্জের মহকুমা শাসক বাচস্পতি সিংহের আট বছর মেয়ে বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। চিকি‍ৎসক দেখাতে ছোট মেয়েকে নিয়ে গতকাল শুক্রবার (২৮ অগস্ট) লালগঞ্জের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে যান খোদ মহকুমা শাসক। সেখানে শিশুটিকে পরীক্ষা করার পর জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ইঞ্জেকশন দেন ফার্মাসিস্ট। এর পরেই ঘটে নাটকীয় ঘটনা।

ইঞ্জেকশনের খালি শিশি হাতে নিয়ে চমকে ওঠেন মহকুমা শাসক বাচস্পতি সিংহ। কেননা শিশির গায়ে লেখা ছিল চলতি বছরের জুনেই ইঞ্জেকশনের মেয়াদ শেষ হয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলাশাসকের কাছে গোটা বিষয়টি জানান। সেই সঙ্গে হাসপাতালের ফার্মাসিস্টের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘যখন একজন পদস্থ সরকারি আধিকারিকের মেয়ের ক্ষেত্রে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করা হতে পারে, সেখানে সাধারণ মানুষের ক্ষেত্রে কী হবে?’

পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে সোজা লালগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে হাজির হন প্রতাপগড়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এনকে প্রসাদ। মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন দেওয়ার জন্য দুই ফার্মাসিস্ট অরবিন্দ কুমার শুক্লা ও দেবকুমার দুবেকে সাসপেন্ড করার পাশাপাশি মেডিসিনের স্টোর রুমে তালা ঝোলানোর নির্দেশ দেন। কিভাবে স্টোর রুমে মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়ে গেল, তা নিয়ে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন।

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

ক্রিকেট মাঠে মর্মান্তিক পরিণতি! পিচ রোলারের নীচে চাপা পড়ে মৃত্যু শিশুর

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের

পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

নিম্নমানের হওয়ায় Everest ও লালজির হিং বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে