তিন মাসেই পদ্মা সেতু থেকে আয় ২০১ কোটি টাকার বেশি টোলট্যাক্স

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Prime Minister Sk Hasina) স্বপ্নের পদ্মা সেতু (Padma Bridge) বাংলাদেশ সরকারের (Bangladesh Government) কাছে সোনার হাঁস পাড়া ডিম হয়ে উঠেছে। উদ্বোধনের তিন মাসেই গর্বের সেতু থেকে মোট টোল আদায় হয়েছে ২০১ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৫০ টাকা। প্রতিদিন গড়ে টোল (Toll Tax) আদায় হয়েছে দুই কোটি ১৬ লাখ ২৭ হাজার ১৭২ টাকা। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন সেতু বিভাগের এক মুখপাত্র। যে হারে টোল আদায় হচ্ছে তাতে নির্ধারিত সময়ের অনেক আগেই সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণের খরচ উঠে যাবে বলে আশা করছেন সেতু বিভাগের আধিকারিকরা।

গত ২৫ জুন পদ্মা সেতু (Padma Bridge) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk Hasina)। পরের দিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। নিমিষেই বদলে যায় রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। সেতু বিভাগ সূত্রে জানা গিয়েছে, গত ৯২ দিনে পদ্মা সেতু দিয়ে গড়ে দৈনিক ১৫ হাজার ৫৬৮টি যানবাহন পারাপার  হয়েছে। জুন মাসের পাঁচ দিনে গড়ে ২৩ হাজার ৪২১টি মোটরসাইকেলসহ এক লাখ ১৭ হাজার ১০৪ টি যানবাহন পদ্মা সেতু পারাপার হয়। ওই মাসে রাজস্ব আদায় হয় ১০ কোটি ১৪ লাখ এক হাজার টাকা। জুলাই মাসের ৩১ দিনে পাঁচ লাখ ৮৭ হাজার ২০টি যানবাহন পারাপার করে সেতু দিয়ে। ওই মাসে টোল আদায় হয় ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা।

অগস্ট মাসে সেতু দিয়ে পারাপার করেছে চার লাখ ১২ হাজার ৩০৩টি যানবাহন। টোল আদায় হয়েছে ৬১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। সেপ্টেম্বর মাসের ২৬ দিনে পদ্মা সেতু পার হওয়া তিন লাখ ৩১ হাজার ৪২৫টি যানবাহন থেকে টোল আদায় হয় ৫০ কোটি ৫১ লাখ ৭১ হাজার ৪০০ টাকা।

 

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ