পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিল সরকার। নবান্নে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুলিশে অতিরিক্ত ৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। পাশাপাশি পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

সোমবার নবান্নে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক বিধায়ক। তাঁদের মধ্যে ছিলেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায় এবং বজবজের বিধায়ক অশোক দেব। তৃণমূল কংগ্রেসের অন্দরে মতভেদের জল্পনা যখন রাজনৈতিক মহলে চর্চার বিষয়, ঠিক সেই সময়েই নবান্নের প্রশাসনিক বৈঠকে দলের একাধিক বিধায়কের উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করেছে। সম্প্রতি দলের একাংশ বিধানসভার অধ্যক্ষের কাছে নিজেদের অবস্থান জানিয়ে চিঠি জমা দেওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম ও নয়না বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিধায়ক। উল্লেখযোগ্যভাবে, মাত্র একদিন আগেই ধর্মতলায় আন্দোলন মঞ্চে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল এই নেতাদের। ২৪ ঘণ্টার ব্যবধানে তাঁদের নবান্নের বৈঠকে উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা ও আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

তবে দলীয় সূত্রে খবর, এটি সম্পূর্ণ প্রশাসনিক বৈঠক ছিল। কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার জনপ্রতিনিধি হিসেবেই সংশ্লিষ্ট বিধায়কেরা সেখানে যোগ দিয়েছেন। কুণাল ঘোষ বেলেঘাটা কেন্দ্রের, ফিরহাদ হাকিম কলকাতা বন্দর কেন্দ্রের এবং নয়না বন্দ্যোপাধ্যায় এন্টালি কেন্দ্রের বিধায়ক হওয়ায় তাঁদের উপস্থিতি স্বাভাবিক বলেই ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে, সরকারি কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় এক ঘণ্টা চল্লিশ মিনিটের ওই বৈঠকে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কর্মচারী সংগঠনগুলিকে তিনি আশ্বাস দেন যে আগামী ২২ তারিখের বাজেটে এ বিষয়ে ইতিবাচক ঘোষণা থাকতে পারে। সুপ্রিম কোর্টে চলা ডিএ মামলার প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, সরকার কোনও সংঘাতের পথে যেতে চায় না। আদালত যে নির্দেশ দেবে রাজ্য সরকার তা মেনে চলবে। পুলিশ নিয়োগ, প্রশাসনিক পর্যালোচনা এবং ডিএ নিয়ে আশ্বাস সব মিলিয়ে নবান্নের বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে, যা রাজ্যের কর্মচারী, পুলিশ বাহিনী এবং রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস