PFI: নিষিদ্ধ পিএফআই-সহ আট সংগঠন

জারি বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিষিদ্ধ ঘোষণা করা হল পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পাঁচ বছরের জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বুধবার এক বিবৃতি জারি করে বলা হয়েছে, দেশ-বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পপুলার ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, গত ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একযোগে ১৫টি জায়গায় তল্লাশি চালায়। সেই তল্লাশিতে উঠে এসেছে বোমা তৈরির পুস্তিকা। পাওয়া গিয়েছে জিপিএস নেভিগেটর। যা থেকে স্পষ্ট পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া দেশ বিরোধী কার্যকলাপে জড়িত। তল্লাশিতে বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর ওপর ভিত্তি করে স্বরাষ্ট্র মন্ত্রক মনে করছে, পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া দেশ বিরোধী কার্যকলাপে জড়িত। তাই, দেশের নিরাপত্তার স্বার্থে আগামী পাঁচ বছরের জন্য তাদের নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হল। তল্লাশিতে দুই কেন্দ্রীয় সংস্থার হাতে যারা গ্রেফতার হয়েছে, তাদের বিরুদ্ধে দেশ-বিরোধী কার্যকলাপের অভিযোগে মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশ জুড়ে এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দলের ২৪০ জনেরও বেশি নেতা- কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমি, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (সংক্ষেপে জেএমবি) এবং ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া-এর সঙ্গেও এই দলগুলির যোগসূত্র আছে।

পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া ছাড়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল, ক্যাম্পাস ফ্রন্ট অব ইন্ডিয়া, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল কনফারেন্স অব হিউম্যান রাইটস, ন্যাশনাল ওমেন ফ্রন্ট, জুনিয়ার ফ্রন্ট, এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন, রিহ্যাব ফাউন্ডেশন কেরালা।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?