হরিদেবপুরের এই মণ্ডপে ঝরাপাতা আর ঝিঁঝিঁর ডাক, ঢুকলে মনে হবে আদিম অরণ্য

কোনও দর্শনার্থী মণ্ডপে ঢুকলেই আবহ সঙ্গীতে শুনতে পাবেন পাতার মর্মর শব্দ। সঙ্গে পাতা কুড়োতে যাওয়ার এক কাহিনীও কানে আসবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কংক্রিটের শহরে যেন এক টুকরো অরণ্য। হরিদেবপুরের পশ্চিম পুঁটিয়ারি পল্লী উন্নয়ন সমিতির ক্লাবের পুজো মণ্ডপে প্রবেশ করলে ঝরাপাতার উপর দিয়ে হাঁটতে হাঁটতে শুনতে পাবেন ঝিঁঝিঁর ডাক। সেই সঙ্গে কানে বাজবে ঝরাপাতার মর্মর শব্দ। পুজোয় ঠাকুর দেখতে গিয়ে এমন অনুভূতি পেতে হলে আসতে হবে আপনাকে পশ্চিম পুঁটিয়ারি পল্লী উন্নয়ন সমিতির মণ্ডপে।

গোটা মণ্ডপের রূপ দিয়েছেন শিল্পী সোমনাথ তামলী। তাঁর ভাবনায় সেজে উঠেছে এবারের হরিদেবপুরের পশ্চিম পুঁটিয়ারি পল্লী উন্নয়ন সমিতির ক্লাবের পুজো মণ্ডপ। খড় কাঠি, পাট কাঠির কাঠামোর সঙ্গে ব্যবহার করা হয়েছে বিভিন্ন গাছের পাতাও। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে শুকনো অশ্বত্থ পাতা। কেন এমন থিম এবারের পুজোয়? ক্লাবের কর্মকর্তা কুন্তল জানান, পাতা দিয়েই আবর্তিত হয় আমাদের জীবন। সেই আদিকাল থেকেই পাতা জীবনের সঙ্গী। লজ্জা নিবারণ থেকে ঘর বোনা সবেতেই যোগ রয়েছে পাতার। এমনকি, পাতা কুড়িয়ে এখনও অনেকেই জীবিকা নির্বাহ করে থাকেন। এবারে আমাদের পুজো মণ্ডপ পরিবেশবান্ধব করে তোলার উদ্দেশ্য থেকেই ঝরা পাতা ব্যবহারে জোর দেওয়া হয়েছে। এমনকি প্রতিমাও নির্মাণ করা হয়েছে পাতা ও মাটি দিয়ে।

কোনও দর্শনার্থী মণ্ডপে ঢুকলেই আবহ সঙ্গীতে শুনতে পাবেন পাতার মর্মর শব্দ। সঙ্গে পাতা কুড়োতে যাওয়ার এক কাহিনীও কানে আসবে। যা মুহূর্তের জন্য দর্শনার্থীকে নিয়ে চলে যেতে পারে ঝাড়গ্রাম বা পুরুলিয়ার জঙ্গলে। যেখানে শুকনো ঝরাপাতার উপর দিয়ে হাঁটতে হাঁটতে আপনি হারিয়ে যাবেন আদিম অরণ্যের পরিবেশে। নাকে আসবে পাতার নিজস্ব সুগন্ধ।

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন