চতুর্থী থেকে টালা ব্রিজে শুরু হল বাস চলাচল

চতুর্থীর দিন বৃহস্পতিবার থেকে টালা ব্রিজে চালু হয়ে যাচ্ছে বাস চলাচল। ৩ বছর আগে ২০১৯ সালে দুর্গাপুজোর আগে থেকে টালা ব্রিজে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চতুর্থীর দিন বৃহস্পতিবার থেকে টালা ব্রিজে চালু হয়ে যাচ্ছে বাস চলাচল। ৩ বছর আগে ২০১৯ সালে দুর্গাপুজোর আগে থেকে টালা ব্রিজে বাস চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর এই সেতু দিয়ে আবার পুরনো রুটের বাস চলাচল শুরু হচ্ছে। পুরানো সমস্ত রুটের বাস চলবে বৃহস্পতিবার থেকে। যাত্রীদের ওঠা নামার সুবিধার্থে সেতু লাগোয়া জায়গায় আলাদা করে বানানো হয়েছে সিঁড়ি।

গত ২২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নব নির্মিত টালা ব্রিজের উদ্বোধন করেন। এরপর ছোট গাড়ি চলাচলে অনুমতি দিলেও বাস চলাচলে ছাড়পত্র দেয়নি প্রশাসন। অবশেষে চতুর্থীর দিন থেকে টালা ব্রিজে বাস চলাচল শুরু হল। ব্রিজে বাস চলাচলের ছাড়পত্র দেওয়ার আগে ব্রিজের পরিস্থিতি আরও একদফা খতিয়ে দেখে পরিবহণ দফতর, পূর্ত দফতর, কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ। অন্যদিকে প্রায় তিন বছর পর বাস চলাচল শুরু হওয়ায় খুশি বাস মালিকরাও। বৃহস্পতিবার থেকেই আগের মতো সময় অনুযায়ী সমস্ত রুটের বাস চলাচল করবে। টালা ব্রিজ উদ্বোধনের পরে প্রথমে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি দ্রুত ব্রিজের উপর দিয়ে বাস চালানোর আর্জি জানিয়েছিল। যদিও তখন তা খারিজ করে দেওয়া হয়। এরপর পরীক্ষানিরীক্ষার পর বৃহস্পতিবার থেকে গণপরিবহণে ছাড়পত্র দেওয়া হয়েছে।

কলকাতার মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় সরকারি নির্দেশে। সেই সময় টালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, সেতুর বেহাল দশার কথা। এরপর টালা ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্গা পুজো শুরু আগে গত ২২ সেপ্টেম্বর শহরের এই গুরুত্বোপূর্ণ সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫