আইসিইউ-তে ভর্তি রোগীর মুখে কিলবিল করছে লালপিঁপড়ে

উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: দেশের সরকারি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা যে কেমন, তা প্রায় সকলের জানা। সেই কঙ্কালসার চেহেরাটা আরও একবার ধরা পড়ল। আইসিইউতে ভর্তি বয়ঃবৃদ্ধ রোগীর মুখে কিলবিল করছে লালপিঁপড়ে। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে রোগী তাঁর নাক থেকে টিউব খুলে রাখেন। বিষয়টি প্রকাশ্যে আসে বৃদ্ধ রোগীকে হাসপাতালে তাঁর পরিবারের সদস্যরা দেখতে গেলে। আইসিইউতে গিয়ে দেখে রোগী অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। টিউব মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। মুখে, শরীরে লালপিঁপড়ে নির্বিঘ্নে ঘোরাঘুরি করছে। তারা এই নিয়ে হৈচৈ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে হাসপাতালের কর্তাব্যক্তিরা। আশ্বাস দিয়েছে যথাযথ তদন্তের। ইতোমধ্যে কর্তব্যে গাফিলতির অভিযোগে চিফ মেডিক্যাল অফিসার ডা. জেপি মেশারাম হাসপাতালের এক চিকিৎসক, নার্সিং স্টাফ এবং দুইজন অ্যাটেনডেন্টকে বরখাস্ত করেছেন। এরা হলেন ডা. হিমাংশু চন্দ্রকর, নার্সিং স্টাফ এলিন রাম। দুইজন অ্যাটেনডেন্ট হলে মানসিং যাদব এবং যুগল কিশোর বর্মা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দুর্গের একটি সরকারি হাসপাতালে। গত বৃহস্পতিবার বিকেলে ভিজিটিং আওয়ারে ৬৯ বছরের রাম সাহুকে দেখতে গিয়েছিল তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য। রাম সাহু ভর্তি চান্দুলাল চন্দ্রকর মেমোরিয়াল হাসপাতালে। পরিবার সূত্রে খবর, কিছুদিন ধরেই তার জ্বর ছিল। বেশ কয়েকবার বমিও করেন। পেটে ব্যথা। স্থানীয় এক ডাক্তারকে দেখানো হয়েছিল। ওষুধও দিয়েছিলেন। ওষুধে কাজ না করায় পরিবার রাম সাহুকে হাসপাতালে ভর্তি করেন। গত ২৯ সেপ্টেম্বর রাম সাহুকে দেখতে গিয়েছিল তাঁর পরিবার। ঘটনার কথা ছড়িয়ে পড়তে রাজ্য স্বাস্থ্য দফতরের পদস্থকর্তা হাসপাতালে চলে আসেন। কথা বলেন ওই পরিবারের সঙ্গে।

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা