এখানে দশমী থেকেই আরাধনা হয় দেবী দুর্গার

প্রচলিত বিশ্বাস, দশমীর দিনে কৈলাস পাড়ি দেওয়ার পথে দেবী দুর্গা ফিরে আসেন মর্ত্যে। দেবী এখানে 'ভান্ডানী' রূপে পূজিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখানে দশমী থেকেই আরাধনা হয় দেবী দুর্গার (DURGA)। শুনে অবাক হচ্ছেন? ভাবছেন দশমী তো বিসর্জনের দিন। তাহলে? কিন্তু উত্তরবঙ্গে হয়ে আসছে এমনটাই। এই পুজো মূলত চার দিনের। জলপাইগুড়ি এবং সংলগ্ন এলাকায় রীতি এমনটাই।

প্রচলিত বিশ্বাস, দশমীর দিনে কৈলাস পাড়ি দেওয়ার পথে দেবী দুর্গা ফিরে আসেন মর্ত্যে। দেবী এখানে ‘ভান্ডানী’ রূপে পূজিতা। মূলত রাজবংশীদের আরাধ্য এই দেবী।

তবে এই পুজো নিয়ে রয়েছে অনেক মত। স্থানীয়দের বিশ্বাস, দেবী দুর্গা মর্ত্য থেকে কৈলাসে পাড়ি দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই এখানে অপেক্ষা করেছিলেন কিছুদিন। আবার অন্য মতে, দেবী দুর্গা কোচবিহার রাজবাড়ি থেকে কৈলাস পাড়ি দেওয়ার সময় তাঁর ‘ভাণ্ডানী’ নামে এক পরিচারিকা অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বিশ্রাম নিয়েছিলেন এখানে। তাঁরই পুজো করা হয়।

স্থানীয়দের অনেকেই বিশ্বাস করেন, উত্তরবঙ্গে থাকাকালীন স্থানীয় রাখালদের বাঘের ভয় দেখিয়েছিলেন দেবী। আর চূড়ান্ত ভয় পেয়ে দেবীর আরাধনা শুরু করেছিলেন স্থানীয়রা। তাই এই পুজোর প্রচলন মিথ্যে বা ‘ভণ্ডামি’ থেকে। তা থেকেই দেবীর নাম ‘ভাণ্ডানী’। আবার অন্য মতে, উত্তরবঙ্গে ভালুককে বলা হয় ‘ভাণ্ডি’। উত্তরের জঙ্গল ও সংলগ্ন এলাকায় ভালুকের হাত থেকে রক্ষা পেতে ‘ভাণ্ডানী’ দেবীর পুজোর প্রচলন।

স্থানীয়দের বিশ্বাস, এই দেবীর পুজো করলে ফলন ভালো হয়।  অনেকের মতে, এই ভাণ্ডানী দেবী আসলে রাজবংশীদের দেবী। তাই দেবী হয়ে উঠেছেন রাজবংশীদের অন্নপূর্ণা।

উল্লেখ্য, দেবী দুর্গার যাত্রাকালে এই পুজো করা হয় বলে এর নাম ‘যাত্রাপুজো’। এই যাত্রা পুজোর পর থেকেই হয় ‘ভাণ্ডানী বন্দনা’। অনেকে আবার মনে করেন, জঙ্গলের এই দেবীই বনদুর্গা।

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে