‘আদিপুরুষ’ নিয়ে বিতর্ক চরমে, এবার ছবির পোস্টার নকল করার অভিযোগ

স্টুডিওটি সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবির সঙ্গে প্রভাসের ছবি কোলাজ করে শেয়ার করেছে। এদিকে অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসও অবিলম্বে এই সিনেমাটিকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাবণ, না কি মুসলিম যোদ্ধা? দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত আদিপুরুষের টিজার রিলিজ হতে না হতেই কটাক্ষে কটাক্ষে একেবারে জেরবার গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। এই ছবিতে উপস্থিত রাবণের ভূমিকায় থাকা সইফের কিম্ভূত সাজ এবং এই ছবির দুর্বল ভিএফএক্স সবটাই এর জন্যে দায়ী। রাবণের ভুল চিত্রায়ণ, সইফকে তুর্কি অত্যাচারী রাজা আলাউদ্দিন খিলজির মতো বানানোর প্রয়াস সবটা নিয়েই দেশের বিভিন্ন রাজনৈতিক মহল রীতিমতো ক্ষেপে উঠেছে। এমনকি বিজেপির একাধিক নেতা এই ছবির নির্মাতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলেও দাবি জানিয়েছেন।

ভারতীয় মহাকাব্য রামায়ণের ভুল ব্যাখ্যা নিয়ে তুমুল বিতর্কের পর, এবার পুরোপুরি অন্য তথ্য সামনে এসেছে ছবির নির্মাতাদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে এই ছবির পোস্টার ডিজাইন অনুলিপি করারও অভিযোগ উঠেছে। ‘আদিপুরুষ’ পোস্টারে দেখা গিয়েছে প্রভাসকে তীর-ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকতে, আর এই ছবিও রয়েছে বিতর্কের কেন্দ্রে। প্রভাসের এই পোস্টারের সঙ্গে ভানার সেনা স্টুডিও দ্বারা নির্মিত ভগবান শিবের শিল্পকর্মের মধ্যে মিল পাওয়া গিয়েছে। একই কথা স্বীকার করে, স্টুডিওটি সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবির সঙ্গে প্রভাসের ছবি কোলাজ করে শেয়ার করেছে। এদিকে অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসও অবিলম্বে এই সিনেমাটিকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। এই বিষয়ে তিনি বলেছেন, ওম রাউতের ‘আদিপুরুষ’-এ ভগবান রাম এবং হনুমানের চিত্রণ মহাকাব্যে যা বর্ণিত হয়েছে তাতে তাঁদের মর্যাদাও লঙ্ঘন করা হয়েছে।

এদিকে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও ‘আদিপুরুষ’-এর নির্মাতাদের সতর্ক করে বলেছেন যে, যদি ভুল চিত্রায়ণগুলি সরানো না হয় তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেছিলেন, “আমি আদিপুরুষের ট্রেলার দেখেছি। এতে কিছু আপত্তিকর দৃশ্য রয়েছে। হনুমান জিকে চামড়া পরানো অবস্থায় দেখানো হয়েছে, যেখানে দেবতার পোশাকের বর্ণনা (শাস্ত্রে) ভিন্ন। এগুলি এমন দৃশ্য যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। আমি ওম রাউতকে চিঠি লিখেছি, যাতে তিনি অবিলম্বে এই ধরনের সব দৃশ্য ফিল্ম থেকে বাদ দেন। যদি অপসারণ না করা হয়, আমরা আইনি ব্যবস্থা নেব।’

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা