বিতর্ক চরমে! এবার ‘আদিপুরুষ’ নিয়ে তীব্র কটাক্ষ রামায়ণের সুনীল লাহরীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রভাস এবং সইফ আলী খান অভিনীত ছবি ‘আদিপুরুষ’-এর টিজার লঞ্চের পর থেকেই তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। অনুরাগী থেকে রাজনৈতিক নেতা মন্ত্রী এবং অভিনেতা অভিনেত্রীরা অনেকেই এই ছবি নিয়ে মুখ খুলেছেন। এবার ওম রাউতের আসন্ন ছবি ‘আদিপুরুষ'(adipurush) নিয়ে মুখ খুললেন রামানন্দ সাগর পরিচালিত রামায়ণে লক্ষ্মণের চরিত্রাভিনেতা সুনীল লাহরী। তিনি বলেন, “প্রভাস এবং সইফ আলী খান অভিনীত ছবিতে ভিএফএক্স এর কাজ হজম করা সত্যি কঠিন”। রামানন্দ সাগর পরিচালিত রামায়ণে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা সুনিল লাহরী। 

“আদিপুরুষে” ভিএফএক্স-এর  ব্যবহার প্রসঙ্গে তিনি তাঁর নিজের অভিনীত পুরনো টেলিভিশন অনুষ্ঠান রামানন্দ সাগর পরিচালিত রামায়ণের তুলনা করে  জানিয়েছেন, সেখানে কোন কার্টুনিস্ট এফেক্ট ছিল না। তিনি আরও বলেন যদি আশির দশকে টেকনোলজি এতটা উন্নত হত তাহলে রামানন্দ আরও ভাল কাজ করতে পারতেন।সুনীল লাহরী আরও বলেন বর্তমান সময়ের পরিচালকরা হাতে কলমে কোনো কিছু করার চেস্টা করেননা সবকিছু তারা টেকনোলোজির উপর ছেড়ে দেন। তাঁর সময়ের অভিনয়ের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন রামায়নে একটি দৃশ্য ছিল যেখানে হনুমান রাম এবং লক্ষ্মণকে কাঁধে তুলে নিয়ে গিয়েছিলেন। এই দৃশের শুটিং করতে প্রায় ৪ দিন সময় লেগেছিল। 

প্রভাস এবং সইফ আলী খান অভিনীত ছবি ‘আদিপুরুষ’-এর টিজার দেখে অনুরাগীদের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। কেউ কেউ ভিএফএক্স নির্মিত শটগুলি নিয়ে মজা করেছেন, অনেকে আবার রামায়ণের ইসলামিকরণের জন্য নির্মাতাদের নিন্দা করেছেন। কিছু রাজনৈতিক নেতা এই ছবিতে কিছু চরিত্রের চিত্রণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা