পরকীয়ার জের, বৌদির ঘর থেকে উদ্ধার দেওরের রক্তাক্ত দেহ

বৌদির ঘর থেকে উদ্ধার হল দেওরের রক্তাক্ত নিথর দেহ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সোনাপিণ্ডি এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৌদির ঘর থেকে উদ্ধার হল দেওরের রক্তাক্ত নিথর দেহ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির খড়িবাড়ি (Kharibari)  ব্লকের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সোনাপিণ্ডি এলাকায়। পরকীয়া সম্পর্কের (Extra Marital Affairs) জেরে এই খুন বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক মৃত যুবকের বৌদি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মুতঙ্গরাম মুর্মু। ৩০ বছর বয়স তাঁর। শনিবার সকালে খড়িবাড়ি এলাকার সোনাপিণ্ডিতে ওই যুবকের বৌদি লক্ষ্মী মুর্মুর বাড়ি থেকে মুতঙ্গরামের দেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে লক্ষ্মী মুর্মুর বাড়িতে গিয়েছিলেন মুতঙ্গরাম। কিন্তু শনিবার সকালে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার খবর পৌঁছয় খড়িবাড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় তদন্তকারীরা।

স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে মুতঙ্গরামের দাদার মৃত্যু হয়। এরপর থেকে তাঁর বৌদি বারিতে একা থাকতেন। সেই সুযোগে লক্ষ্মীর সঙ্গে মুতঙ্গরামের সম্পর্ক তৈরি হয়। কিন্তু তারপরেও কেন আচমকা খুন হতে হল মুতঙ্গরামকে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে দাবি পুলিশের (Police)। ইদানিং আর কারও সঙ্গে লক্ষ্মীর সম্পর্ক তৈরি হয়েছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, ত্রিকোন সম্পর্কের জেরে খুন হয়ে থাকতে পারেন মুতঙ্গরাম। ঘটনার পর থেকে পলাতক লক্ষ্মী মুর্মু। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে