ফের কটাক্ষের মুখে স্বস্তিকা মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে(Swastika Mukhapadhay) প্রতিবাদী চরিত্র হিসেবেই চেনেন সকল। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। যে কোনো রকম বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের মতামত তুলে ধরতে দেখা যায় স্বস্তিকাকে। প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন সময় নেট নাগরিকদের সঙ্গে বিতর্কেও জড়িয়ে পড়েন অভিনেত্রী। এবার স্বস্তিকা মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandhapadhay) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গিয়েছে, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। শনিবার রেড রোডে এই বছরের দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হয়। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এই বছর দুর্গাপুজোর কার্নিভাল আরও বড় করে আয়োজন করা হয়। কার্নিভালে উপস্থিত ছিলেন জুন মালিয়া, রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, অঙ্কুশ ঐন্দ্রিলার মত সেলিব্রিটিরা। পাশাপাশি উপস্থিত ছিলেন মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়, রিজওয়ান রাব্বানী শেখের মত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অনুষ্ঠানে মঞ্চে উঠে মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নিতেও দেখা যায় অভিনেত্রীকে। পাল্টা স্বস্তিকাকে চকলেট দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

এরপরেই নেট নাগরিকদের তোপের মুখে পড়েন অভিনেত্রী। নেটিজেনদের অনেকেই তাঁকে ‘চটিচাটা’, ‘মেরুদণ্ডহীন’ বলে বিদ্রুপ করেন। এমনকি অভিনেত্রী শ্রীলেখা মিত্র স্বস্তিকাকে ‘খামটি দিদিমণি’ বলেও কটাক্ষ করেন। তবে চুপ করে থাকেননি স্বস্তিকা মুখোপাধ্যায়ও। নেট নাগরিকদের পাল্টা জবাবে অভিনেত্রী লেখেন, “আমায় দুটো চকলেট দেওয়াটা ওনার ইচ্ছে, সেটা খেয়ে নেওয়াটা আমার। চকলেট নিয়েছি ইলেকশনের টিকিট নয়, চকলেট খেয়েছি মোটা টাকার ঘুষ নয়”। তিনি লেখেন, “আমরা একটা সভ্য দেশে বাস করি, বর্বর নই। কাল দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও একই ভাবে নমস্কার করব কারণ সেটাই ঠিক। মাননীয়া মুখ্যমন্ত্রীর ব্যক্তিত্বকে আমি শ্রদ্ধা করি। তার মানে রাজনৈতিক মতবিরোধিতার সঙ্গে আপোষ করা নয়। যেটা অন্যায় তা নিয়ে নিশ্চই বলব। কিন্তু পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে আমায় জিহাদ ঘোষনা করতেই হবে নাহলেই আমার মেরুদন্ড ধ্বসে পরবে এমন কোনো দাসখত আমি লিখিনি। আর আমার ধ্যান ধারণা বিবেক বিচার আপনাদের কথায় ওঠা নামা করে না। অসভ্য হওয়ার জন্য যে শিরদাঁড়াহীনতা লাগে সেটাও আমার নেই। তাই বেশ করেছি”।

প্রসঙ্গত একুশে জুলাইয়ের সমাবেশ হোক বা অন্য কোনো অনুষ্ঠান, টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে দেখা যায়, তখন শাসকদলের সঙ্গে বরাবরই নিরাপদ দূরত্ব বজায় রেখে এসেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই তাঁকেই আচমকা পুজো কার্নিভালে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ফ্রেমে দেখা যাওয়ায় চমকে গিয়েছেন নেট নাগরিকরা।

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ঝমেলা, সময়মতো চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য বনগাঁয়

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে