কালীপুজো বা দীপাবলি নয়, জঙ্গলমহল বাঁদনা পরবের অপেক্ষায়

দুর্গাপুজোর পর থেকেই সাজসাজ রব ওঠে। স্থানীয় আদিবাসীদের সর্ববৃহৎ উৎসব সহরই বা বাঁদনা পরবের আয়োজনে ব্যস্ত হয়ে ওঠেন পরিবারের মহিলারা।

Share:

নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম: চারিদিকে যখন চায়না আলো বা প্রদীপের আলোয় সেজে ওঠে তখন জঙ্গলমহলের মানুষ শাল পাতায় বাতি জ্বেলে মেতে ওঠেন গো বন্দনায়। গবাদি পশুর মঙ্গল কামনা ও অলসতা দূর করার এই উৎসব বাঁদনা পরব নামে পরিচিত। কালীপুজো বা দীপাবলি এই এলাকার মানুষের মনে স্থান পায়নি, এঁরা প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদের উপাসক।

দুর্গাপুজোর পর থেকেই সাজসাজ রব ওঠে জঙ্গলমহলে। স্থানীয় আদিবাসীদের সর্ববৃহৎ উৎসব সহরই বা বাঁদনা পরবের আয়োজনে ব্যস্ত হয়ে ওঠেন পরিবারের মহিলারা। তখন থেকেই ঘরে মাটি দেওয়ার কাজ শুরু হয়। উৎসবের আগেই সাজিয়ে গুছিয়ে তোলা হয় মাটির তৈরি ছোট ছোট কুটিরগুলো।

কার্তিক মাসের অমাবস্যা রাতে গোয়ালের সবচেয়ে বয়স্ক বলদটির শিংয়ে কড়চা তেল মাখিয়ে তারপর বাকি গরুদের শিংয়ে তেল লাগানো হয়। ওই রাত জাগরণের রাত নামে পরিচিত, স্থানীয় ভাষায় যাকে বলে ‘ঝাঁগোইড়া’। ঢোল ধমসা সহযোগে অহিরা গীত গাইতে গাইতে জাগরণে মেতে ওঠেন আপামর জনতা। পরবের এই রাতে প্রতিটি বাড়িতেই বিভিন্ন ধরণের ‘পিঠে’ হয়। পরদিন ‘গরয়া’, এদিন কৃষি যন্ত্রপাতির আরাধনার দিন।

তারপরের দিন অর্থাৎ ভাইফোঁটার দিন উৎসবের প্রধান আকর্ষণ ‘বাঁদনা’র দিন। এদিন গোরু খুটান হয়। কৃষিকাজের পর অনেক দিন বিশ্রাম নেওয়ার পর এবার গোরুর মূলত বলদের আড় ভাঙতে খুঁটিতে বেঁধে খেলানো হয় তাদের। গান ও বাদ্যযন্ত্র সহযোগে উৎসবে অংশ জঙ্গলমহলের (JANGAL MAHAL) আদিবাসীরা। এদিন জামাইয়ের মঙ্গল কামনায় পালিত হয় ‘জামাই বাঁদনা’। এখানকার সাঁওতাল, কুড়মি সহ বিভিন্ন কৃষিজীবি আদিবাসীরা কালীপুজো, দীপাবলির ছোঁয়াচ বাঁচিয়ে কৃষি বন্দনার এই ‘বাঁদনা পরব’-এ মেতে থাকেন এই সময়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের