Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোশ্যাল মিডিয়ায় ‘আপত্তিকর’ পোস্ট স্বামীর, আত্মঘাতী স্ত্রী

হুসনারার চরিত্রে দাগ লাগাতেই এবার রীতিমত উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তার একটি ‘আপত্তিকর’ ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন আক্তার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে হয়েছিল মাত্র ৫ মাস আগে। যদিও প্রেম ছিল তার অনেক আগে থেকেই। কিন্তু যাকে প্রেম করে বিয়ে করেছিলেন সেই অন্য রূপ ধরেছিল বিয়ের পরে। শুরু হয়েছিল মানসিক ও শারীরিক নির্যাতনের পালা। শেষে চরিত্রহণনের প্রচেষ্টা সোশ্যাল মিডিয়ায় ‘আপত্তিকর’ ছবি দিয়ে। তারই জেরে নিজেকেই শেষ করে দিলেন ১৮ বছর বয়সি হুসনারা বিবি(Husnara Bibi)। শ্বশুরবাড়িতেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদা(Malda) জেলার কালিয়াচক(Kaliachawk) থানার সুজাপুরের(Sujapur) গয়েশবাড়ি বিশ্বাসপাড়া এলাকায়। হুসনারার বাপের বাড়ির লোকজন এই ঘটনার জেরে হুসনারার স্বামী আক্তার শেখের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করলেও এখনও আক্তারকে গ্রেফতার না করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, হুসনারার সঙ্গে মাত্র পাঁচ মাস আগে বিয়ে হয় পেশায় প্লাস্টিক ব্যবসায়ী আক্তারের। যদিও বিয়ের আগে থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তা জানতে পেরেই দুই বাড়ির সদস্যরা দুইজনের চার হাত এক করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন হুসনারার বাপের বাড়ির তরফে অভিযোগ করা হয়েছে, ভালবেসে আক্তারকে বিয়ে করলেও বিয়ের পর পরই তাঁদের মেয়েকে মানসিক এবং শারীরিক অত্যাচার করত আক্তার। হুসনারার চরিত্রে দাগ লাগাতেই এবার রীতিমত উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হুসনারার একটি ‘আপত্তিকর’ ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন আক্তার। আর তার জেরেই আত্মঘাতী হয়েছে হুসনারা। এদিন সকালেই আত্মঘাতী হয়েছে হুসনারা। পুলিশ তার দেহ উদ্ধার করে তা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। তবে বিয়ের মাত্র ৫ মাসের মধ্যে হুসনারার এহেন করুণ পরিণতি ক্ষট দিচ্ছে এলাকাবাসীকে।

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের