Loading live market data...
Loading active stocks...
Connecting...

কবিগান ও বক্তৃতায় অনুষ্ঠিত হল অসুর স্মরণ সভা

প্রকৃতি সেবাশ্রম সঙ্ঘের সম্পাদক মিলন নির্ঝর মৃধা জানান, এ বছর বাংলায় এক হাজারের বেশি স্থানে অসুর স্মরণ সভা আয়োজিত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে পালিত হল অসুর স্মরণ সভা। শনিবার দক্ষিণ কলকাতার গড়িয়া এলাকায় তেঁতুলবেড়িয়া অনুকুলচন্দ্র হাই স্কুলের সভাগৃহে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। কবিগান ও বক্তৃতার মাধ্যমে এদিন অসুর বা হুদুড় দুর্গা স্মরণ অনুষ্ঠান উদযাপন করেন আদিবাসী সমাজের মানুষজন।

প্রকৃতি সেবাশ্রম সঙ্ঘ নামের এক সংগঠনের তরফে অসুর স্মরণসভার আয়োজন করা হয় এদিন। বিগত কয়েক বছর ধরে এই স্মরণসভা আয়োজিত হয়ে আসছে বলে জানান উদ্যোক্তারা। শুধু কলকাতা শহরে নয় পশ্চিমবঙ্গ-সহ ভারতের একাধিক রাজ্যে আদিবাসীরা অসুর বা হুদুড়দুর্গার স্মরণে নানা কর্মসূচি পালন করেন প্রতিবছর। প্রকৃতি সেবাশ্রম সঙ্ঘের সম্পাদক মিলন নির্ঝর মৃধা জানান, এ বছর বাংলায় এক হাজারের বেশি স্থানে অসুর স্মরণ সভা আয়োজিত হয়েছে। কিন্তু কেন অসুরকে নিয়ে স্মরণ সভা? মিলনবাবু জানান, অসুর হলেন আমাদের এই ভূ-খন্ডে অনার্যদের রাজা, যাকে আমরা ‘হুদুড় দুর্গা’ও বলি। আদিবাসীরা ‘দাঁশাই’ নাচ ও গানের মধ্য দিয়ে ‘হায় হায়’ করে হুদুড় দুর্গার স্মৃতিতে শোকপ্রকাশ করেন। শোক পালনের দিনগুলিতে বাড়ি বাড়ি গিয়ে তারা মুষ্টিভিক্ষা করে এবং পুরুষেরা নারীর পোষাক পরিধান করে। তিনি আরও বলেন, আদিবাসী সমাজের মানুষ বিশ্বাস করেন একসময় আর্যরা এই ভূ-খন্ডে আক্রমণ করে এবং একজন আর্য নারীকে দিয়ে তাদের রাজা হুদুড় দুর্গাকে হত্যা করে।

মিলনবাবু বলেন, আসলে ‘দুর্গা’ শব্দটি হলো একটি অস্ট্রিক শব্দ এবং সেটা পুংলিঙ্গ, এর স্ত্রীলিঙ্গ হলো ‘দুর্গী’। কিন্তু হুদুড় দুর্গাকে হত্যা করার কারণে ‘দেবী’ নামক আর্য নারীর নাম হয় দেবী দুর্গা। মূল ধারার সংস্কৃতির বিপরীতে এ এক অন্য উদযাপন। কার্যত শোকের আবহে এই স্মরণ সভায় আদিবাসীরা অংশ গ্রহণ করেন। উনিশ শতকের দলিত আন্দোলনের নেতা জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাঈ ফুলের স্মৃতির প্রতিও এদিন শ্রদ্ধা জানান আয়োজকরা।

প্রসঙ্গত ‘অসুর’ নামে একটি নৃতাত্ত্বিক উপজাতি রয়েছে ভারতে। এমনকি ভারত সরকারের শিডিউল ট্রাইব তালিকায় একেবারে শীর্ষস্থানে যাদের অবস্থান।  এদিন অনুকুলচন্দ্র হাই স্কুলের সভাগৃহের অনুষ্ঠানে আদিবাসী সমাজের বিশিষ্ট কবি, শিল্পী-সহ আড়াইশো মানুষ অংশ নেন বলে জানান মিলন নির্ঝর মৃধা। এছাড়া হাজির ছিলেন শরদিন্দু উদ্দীপন, নির্মেলেন্দু বিশ্বাস, প্রশান্ত রায়, সুবল সরদার, নেপাল সিং-সহ আদিবাসী সমাজ নিয়ে কাজ করা বহু ব্যক্তি।

হায়দরাবাদকে দুরমুশ করে পয়েন্ট টেবিলের শীর্ষে শুভমনরা

বিয়ে বাড়িতে গিয়ে খুন বিজেপি নেতা, ৩ দিন পর খুনের অভিযোগ দায়ের ছেলের

যুবভারতীতে গোলহীন ড্র: কামিন্সের ব্যর্থতা ও লোবেরার ভুলে হাতছাড়া লিগ শীর্ষের সুযোগ

সুদর্শন-সুন্দরের জোড়া অর্ধশতরান, হায়দরাবাদকে ১৬৯ রানের লক্ষ্য দিল গুজরাত

পুলিশ অফিসার পাণ্ডেকে আজও খুঁজছেন শমীক ভট্টাচার্য, কারণ কী?

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক