সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

Share:

নিজস্ব প্রতিনিধি: আপাতত অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ধীরে চলো নীতি নিল রাজ্য সরকার। সূত্রের খবর, আজ, সোমবার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। বাদ বাকি তোলাবাজি ও সিন্ডিকেট রুখতে এবং গুন্ডাদমন আইন সংশোধনের জন্য বিশেষ বিল আনছে রাজ্য সরকার। গত সপ্তাহে জানা গিয়েছিল গুজরাত, উত্তরাখণ্ডের মতোই বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চলেছে রাজ্য সরকার। সেই কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘোষণা করেছিলেন। কিন্তু এখন শোনা যাচ্ছে এদিন বিধানসভায় পেশ করা হবে না এই বিল।

আরও পডুন: ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

সূত্রের খবর, পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করার বিষয়ে একটু ভাবনাচিন্তা করতে চাইছে বিজেপি সরকার। বিলের রূপরেখা তৈরি করতে একটি কমিটি গঠনের কথা ভাবছে রাজ্য। বিবৃতি দিয়ে সেই কমিটি গঠনের কথা খুব শীঘ্রই জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিলের জন্য গঠন হওয়া এই কমিটির চেয়ারম্যান হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এই কমিটিতে থাকবেন বিরোধী দলের বিধায়করাও। বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা করে তবেই বিধানসভায় আনতে চাইছে বিজেপি সরকার। কারণ বাকি তিন রাজ্যে- উত্তরাখণ্ড, গুজরাত ও অসমের মতো নয় পশ্চিমবঙ্গ। এখানকার পরিবেশ ও সমাজের কথা ভেবেই বিলের একটি রূপরেখা তৈরি করতে চাইছে বিজেপি সরকার।

বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি, দত্তক গ্রহণ এবং লিভ-ইন সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে রাজ্যে আইনের শাসন আরও শক্তিশালী হবে। এমনটাই মনে করছে বিজেপি সরকার। নারী-পুরুষের সমানাধিকারের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কিন্তু সেটা করতে গিয়ে কোনও ভুল নীতি যাতে না আসে তাই একটু চিন্তাভাবনা করতে চাইছে নতুন সরকার। সেক্ষেত্রে বিধানসভার বাদল অধিবেশনে এই বিল আনার কথা ভাবা হচ্ছে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক