পাঁশকুড়ায় বাজি বিস্ফোরণে দু’জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় বাজি কারখানায় বিস্ফোরণের জেরে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার মূল অভিযুক্তের দুই ছেলেকে গ্রেফতার করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হল দুজনকে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় বাজি কারখানায় বিস্ফোরণের জেরে দু’জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় তদন্তে নেমে শনিবার মূল অভিযুক্তের দুই ছেলেকে গ্রেফতার করল পুলিশ।

মঙ্গলবার সকালে পাঁশকুড়া থানার রাধাবল্লভচক গ্রাম পঞ্চায়েতের সাধুয়াপোতা গ্রামে এক বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে৷ বাজি বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে বলে স্থানীয়দের দাবি। বিস্ফোরণের ফলে এক নাবালক-সহ দু’জনের মৃত্যু হয়। মৃতদের নাম যথাক্রমে শম্ভু সামন্ত (১৭) এবং স্বর্ণময়ী ভক্তা (৫৩)৷ স্বর্ণময়ী ভক্তা মূল অভিযুক্তের স্ত্রী ছিলেন। ঘটনার পর থেকে গা ঢাকা দেয় মূল অভিযুক্ত শ্রীকান্ত ভক্তা এবং তাঁর দুই ছেলে। অবশেষে শনিবার পশ্চিম চিল্কা থেকে শ্রীকান্ত ভক্তার দুই ছেলেকে গ্রেফতার করল পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল দশটা নাগাদ ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে সাধুয়াপোতা গ্রামে শ্রীকান্ত ভক্তার বাড়ি। স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে দেখেন বিস্ফোরণের ফলে বাড়ির ছাদের রেলিং উড়ে গিয়েছে। এই ঘটনায় গুরুতরভাবে জখম হন শ্রীকান্ত ভক্তার স্ত্রী স্বর্ণময়ী ভক্তা। রক্তাক্ত অবস্থায় তাঁকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় স্বর্ণময়ী দেবীর। ঘটনাস্থলে মৃত্যু হয় শম্ভু সামন্ত নামে ১৭ বছর বয়সি কিশোরেরও। এই ঘটনার তদন্তে নামে পাঁশকুড়া থানার পুলিশ। ঘটনাস্থলে খতিয়ে দেখতে যান তমলুকের এসডিপিও আবু আলী বক্কর টিটি। অন্যদিকে এই ঘটনায় তদন্তে নামে ফরেন্সিক দল। শুক্রবার ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস