৪ মাস নয়, আইনের চোখে নয়নতারা-ভিগনেশ ৬ বছর স্বামী-স্ত্রী, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

তাঁদের হলফনামায় উল্লেখিত রয়েছে যে, তাঁরা দেশে বাণিজ্যিক সারোগেসি নিষিদ্ধ হওয়ার কয়েক সপ্তাহ আগে অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বরে সারোগেসির জন্য নিবন্ধন করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহেই একেবারে ধুমধাম করে ঘোষণা করেছেন তাঁরা দুজন মা-বাবা হয়েছেন। তাঁদের সংসারে এসেছে দুই ফুটফুটে যমজ পুত্রসন্তান। বিয়ের চারমাসের মধ্যেই কী করে সন্তান ধারণ করলেন অভিনেত্রী, সেই নিয়েও উঠছে একাধিক প্রশ্ন! পাশাপাশি সারোগেসির মাধ্যমেও যদি তাঁরা পিতা-মাতা হয়ে থাকেন, তাও কীভাবে এই নিয়েও তামিলনাড়ু স্বাস্থ্যমন্ত্রী দিন কয়েক আগেই প্রশ্ন তুলেছিলেন। হ্যাঁ, কথা হচ্ছে দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী নয়নতারা এবং তাঁর পরিচালক স্বামী ভিগনেশকে নিয়ে। গত ৯ জুন ঘনিষ্ঠ বন্ধুমহল এবং পারিবারিক সান্নিধ্যে প্রায় রাজকীয় ভাবে বিবাহ সেরেছেন ভিগনেশ-নয়নতারা। আর তাঁদের বিয়ের পর মা-বাবা হওয়ার ঘোষণা রীতিমতো একাধিক সামাজিক ঘোষণা দাঁড় করিয়ে দিয়েছে।

সবার আগে একটাই প্রশ্ন তাঁদের পুত্র সন্তানের জন্ম সারোগেসি প্রক্রিয়ার মাধ্যমে যার গর্ভে হয়েছে তাঁর বয়স কত? আর বিয়ের মাত্র ৪ মাসের মধ্যেই অভিনেত্রী-পরিচালকের এই সিদ্ধান্ত বেশ কয়েকজন মানুষকে অবাক করেছিল, স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে, দম্পতি দেশে সারোগেসি নিয়ম লঙ্ঘন করেছেন কিনা।ল, এই বিষয়ে পরীক্ষা করা হবে। জানা গিয়েছে, এই বিষয়ে অবশেষে মুখ খুললেন নয়নতারা-ভিগনেশ। এই ঘটনার ঠিক ১০ দিন পরেই, নয়নতারা-ভিগনেশ স্বাস্থ্যমন্ত্রকের কাছে একটি চিঠির দ্বারা স্পষ্টভাবে জানিয়েছেন যে, তাঁরা প্রায় ছয় বছর আগে নিজেদের বিয়ে নিবন্ধন করেছিলেন এবং তখনই সারোগেসির সিদ্ধান্ত নেন তাঁরা, আর তাঁদের যমজ সন্তানের সারোগেট হয়েছেন তাঁদেরই একজন আত্মীয়।

সম্প্রতি তামিলনাড়ুর স্বাস্থ্য বিভাগকে দেওয়া একটি হলফনামায় দম্পতি উল্লেখ করেছেন যে, তাঁরা এই বছরের জুনে ঐতিহ্যগত রীতি অনুযায়ী গাঁটছড়া বাঁধলেও, আইনের চোখে তাঁদের বিয়ের বয়স প্রায় ছয় বছর হয়ে গিয়েছে। এমনকি নয়নতারা এবং ভিগনেশ হলফনামা সহ তাঁদের বিয়ের সার্টিফিকেট জমা দিয়েছেন। তাঁদের হলফনামায় উল্লেখিত রয়েছে যে, তাঁরা দেশে বাণিজ্যিক সারোগেসি নিষিদ্ধ হওয়ার কয়েক সপ্তাহ আগে অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বরে সারোগেসির জন্য নিবন্ধন করেছিলেন। এছাড়াও যে হাসপাতালে তাঁদের যমজ সন্তানের জন্ম হয়েছিল তাঁর বিবরণসহ, দম্পতি আরও প্রকাশ করেছেন যে, যিনি গর্ভে ধারণ করেছেন তাঁদের সন্তানদের তিনি একজন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এবং নয়নতারার আত্মীয়। গত ৯ অক্টোবর নয়নতারা-ভিগনেশ শিবন তাঁদের শিশুর ঘোষণা করেছেন। তাঁরা তাঁদের যমজ সন্তানের নাম দিয়েছেন – উইর এবং উলাগাম।

ভারতের সারোগেসি আইন

২০২১ সালে প্রণীত সারোগেসি (নিয়ন্ত্রণ) এবং প্রজনন প্রযুক্তি (নিয়ন্ত্রণ) আইন অনুসারে, কোনো দম্পতি সারোগেসির মাধ্যমে সন্তান ধারণ করতে চাইলে তাঁদের কমপক্ষে পাঁচ বছর বিবাহিত জীবনের যোগ্যতা রাখতে হবে। অন্য শর্তটি হল, এক্ষেত্রে মহিলার বয়স ২৫-৫০ বছরের মধ্যে হতে হবে, স্বামীর বয়স ২৬-৫৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সারোগেসির জন্য আবেদন করার সময় দম্পতির কোনও সন্তান থাকবে না। আরও, সারোগেট মাকে দম্পতির আত্মীয় হতে হবে, আর তাঁকে একজন বিবাহিত মহিলা হতে হবে এবং যাঁর নিজস্ব সন্তান থাকতে হবে, যাঁর বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে।

অশনিসঙ্কেত! শেয়ারবাজারে ধস, ৯৬ টাকা পেরিয়ে গেল ডলারের দাম

গায়কের উপর দু’ঘন্টা ধরে ‘টাকার বৃষ্টি’, কোথায় ঘটল এমন ঘটনা?

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনসেলোত্তি

প্রেসিডেন্সি জেলে কয়েদিদের কাছে ‘স্মার্টফোন’, জেল সুপারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ