স্তন ক্যান্সার সচেতনতার প্রচারে অভিনেতা কার্তিক আরিয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aryaan)। নামের পাশে কোনও স্টার কিডের তকমা না থাকা সত্তেও নিজের দক্ষতায় বলিউডে জায়গা করে নিয়েছেন কার্তিক। তাঁর অনুরাগীদের সংখ্যাও নেহাত কম নয়। এবার সেই কার্তিকই উপস্থিত হলেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। তবে কোনও চিকিৎসার কারনে নয়। স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতেই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে (Nanavati Hospital) উপস্থিত হয়েছিলেন কার্তিক। রবিবার সকালে নানাবতী হাসপাতালে এই কর্মসুচিতে যোগ দেন অভিনেতা। অনুষ্ঠানের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্টও করেন কার্তিক।

রবিবার স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে একটি কর্মসুচি গ্রহন করে মুম্বইয়ের নানাবতী হাসপাতাল। ছবিতে দেখা যায় কার্তিক নানাবতী হাসপাতালের পতাকা তুলে ধরেছেন। অনুষ্ঠানে কার্তিক নীল ব্লেজারের সঙ্গে সাদা টি শার্ট এবং ডেনিম জিন্স পরেছিলেন। কর্মসূচিতে উপস্থিত অনুরাগীদের সঙ্গে কথা বলতেও দেখা যায় অভিনেতাকে। কার্তিকের এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেন অভিনেতাকে।

এর আগে একটি পানপরাগ সংস্থার পক্ষ থেকে কার্তিক আরিয়ানকে সংস্থার মুখ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন কার্তিক। কারন হিসেবে জানা গেছে কোনও নেশার দ্রব্যের সংস্থার মুখ হয়ে অনুরাগীদের বিপথে চালনা করতে চাননা অভিনেতা। তাই অনায়াসেই মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেতা। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই কার্তিকের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। এরই মধ্যে নানাবতী হাসপাতাল আয়োজিত স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অনুষ্ঠানে উপস্থিত থাকায় কার্তিকের প্রতি অনুরাগীদের ভালোবাসা আরও কিছুটা বেড়ে গেলো।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম