স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্ট্রোক হওয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা এবং চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার মধ্যেকার গড় পার্থক্য মাত্র কয়েক মিনিট! চিকিৎসকদের মতে, একটি ইস্কেমিক স্ট্রোকের সময় মস্তিষ্কের প্রধান ধমনী ব্লক হয়ে থাকলে প্রতি মিনিটে আনুমানিক ১৯ লক্ষ নিউরোন (মস্তিষ্কের কোষ) ধ্বংস হয়ে যায়। মস্তিষ্কের কোষের এই দ্রুত ক্ষতি বোঝাতেই চিকিৎসা বিজ্ঞানে  “টাইম ইজ ব্রেন” কথাটি ব্যবহার করা হয়। 

লক্ষণ চেনার উপায়

মূল স্ট্রোক হওয়ার কয়েক ঘণ্টা বা দিন চারেক আগে রোগীর শরীরে মৃদু বা ‘মিনি-স্ট্রোক’ (Transient Ischaemic Attack বা TIA)-এর লক্ষণ দেখা দিতে পারে।

B –ভারসাম্য: হঠাৎ মাথা ঘোরানো বা শরীরের নিয়ন্ত্রণ ও ভারসাম্য হারিয়ে ফেলা।

E –চোখ: হঠাৎ এক চোখে বা উভয় চোখে দেখতে সমস্যা হওয়া বা একটা জিনিস দুটো দেখা ।

F –মুখমণ্ডল: মুখের একপাশ বেঁকে যাওয়া বা ঝুলে পড়া।

A –হাত: শরীরের যেকোনো একদিকের হাত বা পায়ে দুর্বলতা বা অবশ ভাব অনুভব করা।

S –কথা বলা: কথা জড়িয়ে যাওয়া, অস্পষ্ট হওয়া বা অন্যের কথা বুঝতে সমস্যা হওয়া।

T –সময়: ওপরের লক্ষণগুলো দেখামাত্রই এক সেকেন্ড সময় নষ্ট না করে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা।

জরুরি পরিস্থিতিতে কি করণীয় ?

লক্ষণ দেখা দিলে রোগীকে দ্রুত এমন হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে সিটি স্ক্যান এবং থ্রম্বোলাইসিস-এর ব্যবস্থা রয়েছে। লক্ষণগুলো নিজে থেকেই কমে যাবে ভেবে অপেক্ষা করা চরম বিপজ্জনক। রোগীকে এই অবস্থায় মুখে কোনও খাবার, জল বা অ্যাসপিরিনের মতো ওষুধ দেওয়া যাবে না। কারণ স্ট্রোকটি যদি রক্তক্ষরণজনিত হয়, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া রক্ত পাতলা করার ওষুধ দিলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। স্ট্রোক কেবল বয়স্কদের হয় না এবং সব স্ট্রোকে তীব্র মাথা ব্যথা বা অবশ হয়ে যাওয়ার মতো লক্ষণ নাও থাকতে পারে। তাই যেকোনো আকস্মিক স্নায়বিক সমস্যায় অবহেলা না করে দ্রুত পদক্ষেপ নেওয়াই ব্রেন ড্যামেজ থেকে বাঁচার একমাত্র উপায়।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

করবা চৌথে শুক্রের উদয়, সতর্ক থাকুন ৪ রাশির জাতক-জাতিকারা

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩