‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ নভেম্বর প্রকাশিত হতে চলেছে তাঁর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey Of Love)। ওই বইতে নিজের জীবনের অনেক অজানা গল্পই উল্লেখ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি। আচমকাই কেন আত্মকথা লিখতে গেলেন, মঙ্গলবার (২৭ অক্টোবর) সমাজমাধ্যম ‘এক্স’-এ এক ভিডিয়ো বার্তায় তা খোলসা করেছেন তিনি। শুধু তাই নয়, এতদিন ধরে তাঁকে নিয়ে যে সব আত্মজীবনী লেখা হয়েছে, তার বড় অংশই যে মনগড়া কাহিনিতে ভরা, তারও পর্দাফাঁস করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী। তাঁর কথায়, ‘আমাকে নিয়ে লেখা বইয়ের বড় একটি অংশই হয় ‘কাল্পনিক’ অথবা ‘অতিরঞ্জিত’।  নিজের জীবনের গল্প তুলে ধরার জন্যই তাই আত্মকথা লিখলাম। আমি নিশ্চিত বিশ্বজুড়ে যখন ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশিত হবে, তখন তা নিয়ে হইচই শুরু হবে।’

এদিন ‘এক্স’ (X)-এ পোস্ট করা ভিডিয়োতে সোনিয়া গান্ধি বলেন, ‘যেহেতু আমাকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে—যার অনেকটাই পুরোপুরি সঠিক নয়, বরং হয় কাল্পনিক বা অতিরঞ্জিত—তাই আমার মনে হল, এখন সময় এসেছে আমার নিজের গল্পটি তুলে ধরার। ঘটনাগুলো আসলে ঠিক যেমন ছিল, সেভাবেই বর্ণনা করার। আমি একে ‘আমার সংস্করণ’ (version) বলব না, বরং বলব—এটি আমার নিজের গল্প।’ তাঁর কথায়, ‘মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ হয়তো আমাকে নিয়ে তাদের ধারণা বদলে ফেলতে পারেন, আবার কারও কারও কাছে আমার সম্পর্কে ধারণা আরও খারাপও হতে পারে—তবে এটাই বাস্তবতা। বই লিখলে বা জনজীবনে থাকলে এমনটা হওয়াটাই স্বাভাবিক। এখানে যেমনটা বলা হয়, এটি নিয়ে নিশ্চিতভাবেই এক ধরনের ‘তামাশা’ তৈরি হবে।’

ভিডিয়ো বার্তায় তিনি এও জানিয়েছেন, শাশুড়ি ইন্দিরা গান্ধির মৃত্যুর পরে স্বামী রাজীব গান্ধির প্রধানমন্ত্রী হিসেবে মসনদে বসার ঘোর বিরোধী ছিলেন। সোনিয়ার কথায়, ‘যখন আমার স্বামীকে প্রধানমন্ত্রী হওয়ার অনুরোধ জানানো হয়েছিল, তখন আমি তার ঘোর বিরোধী ছিলাম।’ উল্লেখ্য, সোনিয়া গান্ধির স্মৃতিকথা বিশ্বজুড়ে প্রকাশ করছে ‘আলফ্রেড এ নফ’ (Alfred A Knopf) এবং ভারতে এর প্রকাশের দায়িত্বে রয়েছে ‘হার্পারকলিন্স ইন্ডিয়া’ (HarperCollins India)।

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের