শীতকালে নানা জটিল রোগ থেকে নিজেকে রক্ষা করার উপায়…..

এ কারণেই দৈনন্দিন খাবারের তালিকায় আমাদের এমন কিছু খাবার রাখা দরকার, যা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে । যেমন-

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন ঋতু পরিবর্তনের সময়। কখনো ঠাণ্ডা কখনো গরম। ভোরে কিংবা সন্ধ্যার বাতাসও জানান দিচ্ছে শীতের আগমনের। ঋতু পরিবর্তনের ফলে এই সময় ঠান্ডা লাগার প্রবণতা দেখা যায় বহু মানুষের মধ্যে। এছাড়া অনেক মানুষের মধ্যে জ্বর, কাশি, সর্দি, ঠান্ডা লাগার মতো নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে ভাইরাসের আক্রমণ জোড়ালো হয়। এ কারণেই দৈনন্দিন খাবারের তালিকায় আমাদের এমন কিছু খাবার রাখা দরকার, যা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে । যেমন-

ঘি : আমরা প্রায়ই অনেক খাবারে বা রান্নায় ঘি ব্যবহার করি। অথবা গরম ভাতের সঙ্গে ঘি খেয়ে থাকি। কিন্তু ঘি শুধুই খাবারের স্বাদ বৃদ্ধির করার জন্য নয়। বিশেষজ্ঞদের মতে, ঘি-এর অনেক উপকারিতা রয়েছে। যা, আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঘি তে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ই এবং কে।

গুড় : বিশেষজ্ঞরা আমাদের সবসময়ই চিনির বদলে গুড় খাওয়ার পরামর্শ দেন। চিনি আমাদের ক্ষতি কোড়লেও গুড়ের উপকারিতা অনেক। এটি আমাদের দেহের বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

আদা চা : শীতকাল হোক কিংবা গরমকাল, চা আমাদের নিত্য সঙ্গী। চায়ে একটু আদা মিশিয়ে খেলে,তা আলাদা মাত্রা যোগ করে। বিশেষজ্ঞদের মতে, আদা চা যে শুধুই খেতে ভালো লাগে তা নয়, এতে রয়েছে অনেক উপকারিতা। বিশেষ করে শীতকালের জন্য আদা চা খুব উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে শীতকালে শরীরে অনেক আরাম প্রদান করে।

কাঠবাদাম: প্রতিদিন একটি করে কাঠবাদাম খেলে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে। এতে থাকে ভিটামিন ই যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। স্ন্যাক্স, ভাজাভুজি বা অন্য কোনও খাবার না খেয়ে কাঠবাদাম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

পালং শাক : আমরা সকলেরই জানা সবুজ শাক সবজি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিশেষজ্ঞরা, শীতকালে বিশেষ করে পালং শাক খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বেটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্টস এবং আরও অনেক উপকারী উপাদান। নিয়মিত খাবারের তালিকায় এই শাক রাখলে স্বাস্থ্যের প্রচুর উপকারীতা লক্ষ করা যায়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের