করোনার টিকা ‘Covishield’ উ‍ৎপাদন বন্ধ করে দিয়েছে সেরাম ইনস্টিটিউট

২০২১ সালের ডিসেম্বর মাস থেকেই কোভিশিল্ড উ‍ৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদার পুনাওয়ালা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চাহিদা না থাকায় ২০২১ সালের ডিসেম্বর মাস থেকেই করোনাভাইরাসের প্রতিরোধী টিকা কোভিশিল্ড উ‍ৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টিকা উ‍ৎপাদককারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের (Serum Institute of India) কর্ণধার আদার পুনাওয়ালা (Adar Poonawalla)। বৃহস্পতিবার পুণেতে উন্নয়নশীল দেশগুলির টিকা উ‍ৎপাদক সংস্থাগুলির আধিকারিকদের এক বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেরাম ইনস্টিটিউটের সিইও বলেন, ‘সাধারণ মানুষ করোনা টিকা নিয়ে বীতশ্রদ্ধ। আমরাও বীতশ্রদ্ধ। চাহিদা না থাকায় ১০ কোটির বেশি কোভিশিল্ড টিকার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ২০২১ সালের ডিসেম্বর মাস থেকেই তাই কোভিশিল্ড উ‍ৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।’

করোনার প্রতিরোধী টিকা হিসেবে সেরাম ইনস্টিটিউটের (Serum Institute of India) তৈরি কোভিশিল্ডকে অনুমোদন দিয়েছিল ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া। মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে আরও বেশ কয়েকটি টিকাকে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলেও কোভিশিল্ডের উপরেই সাধারণ মানুষের বেশি আস্থা ছিল। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময়ে মানুষের মধ্যে টিকা নিতে যে আগ্রহ লক্ষ্য করা গিয়েছিল, তা গত কয়েক মাস ধরে উধাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সতর্কতা হিসেবে বুস্টার ডোজ অর্থা‍ৎ করোনা টিকার তৃতীয় ডোজ নেওয়ার পরামর্শ দিলেও সেই পরামর্শে খুব একটা সাড়া মেলেনি।

এদিন সেরাম ইনস্টিটিউটের (Serum Institute of India) কর্ণধার এ প্রসঙ্গে বলেন, ‘প্রথম দু্ই ডোজ নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের যে আগ্রহ ছিল, তা বুস্টার ডোজের ক্ষেত্রে দেখা যায়নি। হয়তো সাধারণ মানুষ টিকার পর টিকা নিতে গিয়ে বীতশ্রদ্দ হয়ে পড়েছেন। আমরাও অনেকটা বীতশ্রদ্ধে। তেমন চাহিদা না থাকায় কোভিশিল্ডের ১০ কোটি টিকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তাই উ‍ৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি