চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) চিতপুরের নবাবপট্টি এলাকায় আচমকাই ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। ঘিঞ্জি এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ১১টি ইঞ্জিন কাজ করছে বলে জানা গিয়েছে। তবে এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভানোর কাজে বেশ কিছুটা সমস্যার মুখে পড়তে হচ্ছে দমকলকর্মীদের। গ্যাস কাটার দিয়ে কারখনার গেট কেটে কারখানার কর্মীদের উদ্ধার দমকলের। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ নবাবপল্লির একটি বন্ধ রাসায়নিক কারখানায় প্রথম আগুন নজরে আসে। কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পাশের কারখানাগুলিতেও তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। কিন্তু এলাকার রাস্তা সরু এবং চারপাশে একাধিক কারখানা ও বসতি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। পরিস্থিতি সামাল দিতে ধাপে ধাপে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। প্রায় এক ঘণ্টার মধ্যে মোট ১১ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। আগুন লাগার সময় বন্ধ থাকা রাসায়নিক কারখানাটিতে বেশ কিছু দাহ্য সামগ্রী মজুত ছিল বলে জানা গিয়েছে। ফলে আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। আগুন পাশের কারখানাগুলিতে ছড়িয়ে পড়তেই সেখানকার কর্মীরা তড়িঘড়ি বিভিন্ন সামগ্রী বাইরে বের করে আনার চেষ্টা করেন। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।  

আরও পড়ুন: উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি। তিনি বলেন, কারখানাটি ছিল দোতলা। নিচের তলায় রাসায়নিকের গোডাউন এবং উপরের তলায় জামাকাপড়ের গুদাম ছিল। কীভাবে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করেছে বলেও জানান তিনি। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও দীর্ঘক্ষণ এলাকায় ধোঁয়া ছিল। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দুর, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল