সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র তিনদিনের বিরতি, ফের বানভাসি বৃষ্টি ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে। দোসর মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তরপ্রদেশে থাকা নিম্নচাপ। যা দুর্বল অবস্থায় থাকলেও পুরোপুরি শক্তিক্ষয় হয়নি। হাওয়া অফিস সূত্রে খবর, সেই নিম্নচাপের প্রভাবেই ও একাধিক কারণে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশের সৃষ্টি হয়েছে। যার ফলে আগামিকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসতে চলেছে।

মধ্য ভারতে থাকা নিম্নচাপ। তার সঙ্গে একটি সক্রিয় মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর থেকে রোহতক হয়ে নিম্নচাপের মাঝ দিয়ে বাঁকু়ড়া পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই সঙ্গে একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে নিম্নচাপ অঞ্চলের কাছেই। গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা সক্রিয় অবস্থায় রয়েছে। এরই সঙ্গে দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশে উপস্থিত রয়েছে একটি নিম্নচাপ। এইসমস্ত পরিস্থিতির জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ মেঘ প্রবেশ করছে দক্ষিণবঙ্গের আকাশে। যা আগামিকাল সোমবার থেকে দুর্যোগের সৃষ্টি করবে। এমনিতেই ডিভিসির ছাড়া জলে ভাসছে হাওড়া, হুগলি, বাঁকুড়া ও দুই মেদিনীপুরের একাংশ। তার উপর নতুন করে বৃষ্টি হলে ফের গোদের উপর বিষফোঁড়া হয়ে উঠবে।

আরও পডুন: সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

আলিপুর আবহাওয়া দফতর, আজ, রবিবার তাদের বুলেটিনে জানিয়েছে, আগামিকাল অর্থাৎ সোমবার পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জারি হলুদ সতর্কতা। আগামী মঙ্গলবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ছয় জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। অপরদিকে, বুধবার দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বুধবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। এছাড়া ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়াতেও। জারি হলুদ সতর্কতা। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আগামিকাল সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। জারি হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের নিচের দিকের জেলার বিক্ষিপ্তভাবে কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ