বঙ্গ বিজেপির সভাপতি পদ থেকে সরানো হচ্ছে সুকান্তকে?

সূত্রের দাবি, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসেই সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে সুকান্ত মজুমদারকে, এমনটাই খবর সূত্রের। সূত্রের দাবি, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসেই সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত সম্প্রতি গেরুয়া শিবিরের একাধিক নেতা সুকান্ত মজুমদারকে নিয়ে সমালোচনায় সরব হয়েছেন। বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সুকান্ত মজুমদারকে নেতা বলে মানেন না বলে আক্রমণ করেছেন। সেই ভাঙন উসকে আসরে নেমেছেন বিজেপির আরেক কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। এই সমস্ত ঘটনা প্রবাহের মধ্যে সুকান্ত মজুমদারকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

অধ্যাপক সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দিলে সেই জায়গায় কে আসবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে সুকান্তকে সরিয়ে ওই পদে বসানো হতে পারে বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। তবে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারি রাজ্য সভাপতি হলে বিরোধী দলনেতা করা হতে পারে মনোজ টিগ্গাকে। মনোজ টিগ্গা বর্তমানে বিজেপির পরিষদীয় দলের মুখ‌্য সচেতক। তবে সুকান্ত মজুমদারকে সরিয়ে কোনও গুরুত্বপূর্ণ পদে বসানো হবে কি না তা নিয়ে দলের অন্দরে চর্চা চলছে বলে সূত্রের খবর। সুকান্তকে কেন্দ্রীয় সম্পাদক পদে বসানো হতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

বিজেপি সূত্রের খবর, শুভেন্দু অধিকারীকে রাজ‌্য বিজেপির সভাপতি পদে বসানো নিয়ে অনেক আগেই ভাবনা চিন্তা শুরু করেছিল দল। বিষয়টি নিয়ে গেরুয়া শিবিরের নতুন পর্যবেক্ষকরা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ ঠিক করে নিয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) কাছ থেকে সবুজ সংকেত পেলেই বিজেপির রাজ‌্য সভাপতি পদে শুভেন্দুকে বসানো হবে।

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ২, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?