Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ি ভর্তি অ্যাডমিট কার্ড-মার্কশিট, পুলিশের জালে মহিলা

মামুদপুরের ৮ নম্বর বুথ কুলিয়াগড়ের বাসিন্দা ওই মহিলা। ধৃতের নাম রূপা মজুমদার। সম্প্রতি পুলিশ তাঁর বাড়িতে হানা দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় অভিযান চালাল পুলিশ। বিপুল অ্যাডমিট কার্ড (ADMIT CARD) এবং মার্কশিট (MARKSHEET) বাজেয়াপ্ত করে গ্রেফতার করা হল এক মহিলাকে। ঘটনা উত্তর ২৪ পরগনার মামুদপুরের। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

মামুদপুরের ৮ নম্বর বুথ কুলিয়াগড়ের বাসিন্দা ওই মহিলা। ধৃতের নাম রূপা মজুমদার। সম্প্রতি পুলিশ তাঁর বাড়িতে হানা দেয়। আর তারপরেই বাজেয়াপ্ত হয় বিপুল অ্যাডমিট-মার্কশিট। প্রাথমিক ভাবে অনুমান, ওই মহিলা নিয়োগ দুর্নীতিতে যুক্ত।

এলাকার বাসিন্দারা পুলিশের এই ভূমিকার জন্য প্রশংসা জানিয়েছে। তাঁদের বক্তব্য, যে কাজ সিবিআইয়ের করার কথা ছিল, সেই কাজ করে দেখিয়েছে রাজ্য পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ধৃতকে জেরা করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে কেন এত পরিমাণ অ্যাডমিট ও মার্কশিট ছিল ওই মহিলার বাড়িতে।

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে http://www.wbbpe.org এবং https://wbbprimaryeducation.org , দুই ওয়েবসাইটে অনলাইনে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন, ১১ হাজারেরও বেশি শূন্য পদ। সেই শূন্যপদগুলিতেই নিয়োগ করা হবে। তিনি এও জানিয়েছেন, বছরে দু’বার নিয়োগ হবে। কোনও টেট পরীক্ষার্থী বসে থাকবে না।

প্রসঙ্গত স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদ্দেশ্যে বেনজির পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও নথি যাচাই প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনও প্রশ্নের মুখে পড়লে যাতে প্রমাণ হাজির করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই কারণে এই সিদ্ধান্ত। নিয়োগের ইন্টারভিউ পর্বের শুধু ভিডিও রেকর্ডিং নয়, রেকর্ডের পর সেই ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখবে পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার পাশাপাশি নথি যাচাইয়ের প্রক্রিয়ারও ভিডিও রেকর্ড করা হবে।

 আরও খবর: ইডি দফতরে হাজিরা দিলেন তাপস মণ্ডল 

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের