T20 World Cup: কুরানের বিধ্বংসী বোলিং, আফগানিস্তানকে হারিয়ে জয়ী ইংল্যান্ড

১১ বল বাকি থাকতে ৫ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টি টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে কার্যত অঘটন ঘটেছিল। গতবারের রানার্স আপ নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হতে হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়াকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে প্রত্যাশিত ফলাফলই হল। আফগানিস্তানকে হারিয়ে সহজ জয় তুলে নিল জস বাটলারের দল। ১১ বল বাকি থাকতে ৫ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। তবে হারলেও বেশ ভালই লড়াই চালিয়েছেন মহম্মদ নবি, উসমান গনিরা।  

জয়ের জন্য ১১৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছিল ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলার  ও অ্যালেক্স হেলস ধীরে সুস্থে খেলতে থাকেন। প্রথম উইকেটে ৫ ওভারে ওঠে ৩৫ রান। ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙেন ফাজালহক ফারুকী। ১৮ রানে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। ব্যক্তিগত ১৯ রানে আউট হন অ্যালেক্স হেলেস। ফরিদ আহমেদের বলে ফাজালহক ফারুকীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এর পরে রান ওঠার গতি খানিকটা শ্লথ হয়ে পড়ে। মহম্মদ নবির বলে ২ রান করে বোল্ড হয়ে যান ইংল্যান্ডের অন্যতম ভরসার ব্যাটসম্যান বেন স্টোকস। আফগান বোলাররা যাতে মাথায় চড়তে না পারেন তার জন্য দেখেশুনে খেলতে থাকেন ডেভিড মালান। ৩০ বলে বিরক্তিকর ১৮ রানের ইনিংস খেলে মুজিবউর রহমানের বলে মহম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। হ্যারিক ব্রুককে ফেরান রশিদ খান। লিয়াম লিভিংস্টোন ও মইন আলি দলকে জয় এনে দেন। লিভিংস্টোন ২৯ রানে ও মইন আলি ৮ রানে অপরাজিত থাকেন।

টসে হেরে এদিন প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। কিন্তু ইংল্যান্ডের বোলারদের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে থাকে মহম্মদ নবি, রশিদরা। পরো কুড়ি ওভার খেলতে পারেনি আফগানরা। ১৯.৪ ওভারে মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। সর্বাধিক রান করেন ইব্রাহিম জাদরান। ৩২ বলে ৩২ রান করেন তিনি। আর এক ব্যাটসম্যান উসমান গনি ৩০ বলে ৩০ রান করেন। আফগানিস্তানের সাত ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ইংল্যান্ডের হয়ে রীতিমত বিধ্বংসী বোলিং করলেন তরুণ পেসার স্যাম কুরান। ৩.৪ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে একাই ৫ উইকেট নেন।

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫