জোম্যাটো বয়ের সঙ্গে ইন্ডিয়া-পাকিস্তানের ম্যাচ উপভোগ করলেন মীর

ছেলেটি প্রথম প্রথম ইতস্তত বোধ করলেও পরে আর খেলা দেখার লোভ সামলাতে পারে নি। একেবারে দুজনে মিলেই এদিন ইন্ডিয়া-পাকিস্তানের ম্যাচ উপভোগ করলেন।

Share:

সুস্মিতা ঘোষ: একে তো রবিবার, তার মধ্যে আবার ইন্ডিয়া-পাকিস্তানের ম্যাচ। একেবারে একে একে দুই। অন্যান্য দিন এরকম হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার সুযোগ ভেতো বাঙালির হয় না বললেই চলে। তাই সময়-সুযোগ বুঝে একেবারে রবিবারেই ভারত-পাকিস্তানের ম্যাচ পড়েছে। ছুটির দিন তো তাতে হয়েছেটা কী! ক্রিকেট আর ছুটির মধ্যে চুজ করতে হলে ক্রিকেটটাই বেছে নেবেন মোটামুটি সব ক্রিকেটপ্রেমিরা। এটাই স্বাভাবিক। শুধু বাঙালি কেন, ক্রিকেটপ্রেমী নন এমন লোকজন বোধহয় হাতে গুণে। বলা চলে, প্রত্যেকটি পুরুষের প্রথম প্রেম ক্রিকেট। তাও আবার ওয়ান ডে বা টেস্ট কোনটাই নয়, T20Worldcup2022। সুতরাং ছুটির দিনে বাড়ির কর্তাদের বেশিরভাগ সময় গৃহবন্দি, বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে দেখা গেলেও আজ কেউই হয়তো বাড়ি থেকে নো নরণ চরণ। সেই সেলিব্রিটি বলুন বা আমজনতা আজ সবাই ভাই-ভাই। কতক্ষণে রাবণ বধ করবে বিরাট, সেটাই দেখার পালা। চলছে টানটান উত্তেজনা। শেষ মেষ বিরাটের হাতেই বধ হল, পাকিস্তান।

১৫৯ রানে জিতে গেল ইন্ডিয়া, পাকিস্তান অনেক চেষ্টা করেও শেষমেশ তুরূপের তাস হাঁকাল বিরাটবাহিনী। পাশাপাশি বিরাটের কাঁধ থেকেও দুর্বল ক্যাপ্টেন তকমাটাও পুরোপুরিভাবে চলে গেল। যাই হোক, আগেই বললাম এদিন আমজনতা থেকে সেলিব্রিটি সবাই ভাই ভাই। কারণ দেশ তো এক, তাই দেশের জিত একেবারে সবার প্রাপ্য। সেটাই প্রমাণ করলেন জনপ্রিয় কমেডিয়ান তথা অভিনেতা তথা রেডিও জকি মীর। আজ সমস্ত কাজকর্ম বন্ধ করে তিনিও একেবারে টিভির মধ্যে তিনি দিনরাত এক করেছেন। একটা লাল হাফ প্যান্ট পরে, সাদামাটা গেঞ্জি দিয়ে কোনোরকম গায়ে জড়িয়ে সারাদিন এক করেছেন ইন্ডিয়া-পাকিস্তানের ম্যাচের উদ্দেশ্যে। তবে খালি মুখে নয়, টান টান উত্তেজনা নিয়েই একেবারে জোম্যাটো থেকে অর্ডার দিয়ে বসেছিলেন সিঙারার। খালি মুখে কি আর খেলা দেখার মজা আসে! তাঁর সঙ্গী কে ছিলেন তা জানা না গেলেও, আজ তাঁর বিশেষ সঙ্গী ছিলেন সেই জোম্যাটো বয়।

হ্যাঁ, সিঙারা নিয়ে আসতেই জোম্যাটো বয়কে একেবারে জোর করেই ঘরে ঢুকিয়ে তাঁর সঙ্গে খেলা দেখতে বসিয়ে দেন মীর। আসলে বাড়ি বাড়ি খাবার ডেলিভারি করতে করতেই হয়তো কত স্কোর হয়েছে তা জানতেই পারেনি বেচারা জোমেটো বয়। তাই মীরের কাছে সে খাবার নিয়ে পৌঁছতেই তাঁকে একপ্রকার জোর করেই মীর বলে ওঠেন, ‘খেলা দেখবে না, আসো আসো ভেতরে আসো, বসে খেলা দেখো’! ছেলেটি প্রথম প্রথম ইতস্তত বোধ করলেও পরে আর খেলা দেখার লোভ সামলাতে পারে নি। একেবারে দুজনে মিলেই এদিন ইন্ডিয়া-পাকিস্তানের ম্যাচ উপভোগ করলেন। হ্যাঁ, এটাই মীর। তাঁর ব্যক্তিত্ব ঠিক এমনই। যা জানতে আলাদা করে তাঁর সঙ্গে মেশার হয়তো দরকার নেই, মানুষটাকে একটি পরখ করলেই মিলবে সব কিনারা। সম্প্রতি মীর তাঁর ফেসবুক হ্যান্ডেল থেকেই অসাধারণ ভিডিওটি শেয়ার করেছেন। যাতে তাঁর দেখে কেউ শেখে যে আনন্দ শুধু নিজের জন্যে নয় সবার মধ্যেই মিলিয়ে দিতে হয়।

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ