বাড়ির কালীপুজো থেকেই সিত্রাং নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী বলেন, দুর্যোগের আশঙ্কা করে যাঁদের বিভিন্ন শেল্টারে রাখা হয়েছে, তাঁরা যেন এখনই ফিরে না যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপান্বিতা কালীপুজোতে (KALI PUJA) ব্যস্ত মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।   তাঁর কালীঘাটের বাড়িতে চলছে পুজো। তারই মাঝে সিত্রাং (SITRANG) নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশেষ কিছু বার্তাও দিলেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে সিত্রাং আছড়ে পড়বে রাত্রি ১২টা নাগাদ। তার ফলে এই রাজ্যে ঝড় ও বৃষ্টির স্মভাবনা আছে। সেই কথাই আবারও মনে করিয়ে দিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, দুর্যোগের আশঙ্কা করে যাঁদের বিভিন্ন শেল্টারে রাখা হয়েছে, তাঁরা যেন এখনই ফিরে না যান। পরিস্থিতি স্বাভাবিক হলে সব দিক খতিয়ে দেখার পরেই তাঁরা যেন নিজেদের বাসস্থানে ফিরে যান।

সুন্দরবন, সাগরদ্বীপ সহ বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে বিশেষ নজর দেওয়া হয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি, রাজ্যবাসীর সহযোগিতাও কামনা করেছেন তিনি। সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থা জারি আছে পূর্ব নির্দেশ মতোই। মুখ্যমন্ত্রী বলেন, কালীপুজো ও আলোর উৎসবে সকলে আনন্দ করুন কিন্তু সিত্রাং সম্পর্কে সতর্ক থাকুন। বেশি ঝড় ও বৃষ্টি হলে বাইরে না থাকার পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!