অবসরে যায়নি, ফিরতে পারি যে কোনওদিন: সেরেনা

বিস্মিত টেনিস দুনিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টেনিস ভক্তদের জন্য চমকে দেওয়ার মতো খবর দিলেন সেরেনা উইলিয়ামস। জানালেন, তিনি টেনিসকে বিদায় জানানি। যে কোনও দিন তিনি কোর্টে ফিরতে পারেন। এই ঘোষণা নিঃসন্দেহে চমকপ্রদ।

চলতি ইউএস ওপেন শুরুর আগে সেরেনা একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, কেরিয়ারে তিনি ইতি টানতে চলেছেন। ইউএস ওপেন তাঁর শেষ ম্যাচ। তবে উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তিনি মাঠে নামবেন।

যদিও সেরেনার সেই স্বপ্ন পূরণ হয়নি। ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই এক অনভিজ্ঞ খেলোয়াড়ের কাছে হেরে টেনিসকে বিদায় জানিয়েছিলেন সেরেনা। সেন্টারকোর্ট সেই ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী ছিল। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে কোর্ট ছেড়েছিলেন সেরেনা। সেই হাসি কিছুটা হলেও রহস্যে মোড়া ছিল।

সোমবার সেরেনা জানান- আমি এখনও অবসরের কথা ভাবছি না। কোর্টে ফেরার সমূহ সম্ভাবনা রয়েছে। যে কোনওদিন আমি কোর্টে ফিরতে পারি। বাড়িতেই রয়েছে টেনিস কোর্ট। সেখানে প্রতিদিন সকালে অনুশীলন করি। তাই, ব়্যাকেট হাতে যে কোনও দিন আমায় দেখা যেতে পারে। এই প্রসঙ্গে সেরেনা জানিয়েছেন, ইউএস ওপেনে তাঁর পরাজয়ের কথাও। তিনি ঘুরিয়ে বুঝিয়ে দেন, ইউএস ওপেনের প্রথম রাউন্ডে ছিটকে যাওয়া মেনে নিতে পারেননি। সেই পরাজয়ের জ্বালা তাকে এখনও তাড়িয়ে বেড়াচ্ছে সেটা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন সেরেনা। ইউএস ওপেনে হেরে যাওয়ার পর সেরেনা যেভাবে কোর্ট ছেড়েছিলেন তাতে ধারণা তৈরি হয়েছিল টেনিস কোর্টে তাঁকে আর হয়তো দেখা যাবে না। সেই ধারণা যে ভুল, সেটা সেরেনা নিজেই জানালেন।  

আরও পড়ুন Wimbledon 2022: হল না স্বপ্নপূরণ, প্রথম রাউন্ডেই ছিটকে গেলে সেরেনা

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের