ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু, জরুরি ভিত্তিতে করানো হয়েছিল প্রসব

জানা গিয়েছে, গত রবিবার ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ওই মহিলা। এরপরেই জরুরি ভিত্তিতে প্রসব করানো হয়েছিল গুড়িয়া রজকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ডেঙ্গুর (DENGUE) থাবায় মৃত্যু। জানা গিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপরেই জরুরি ভিত্তিতে প্রসব করানো হয়েছিল তাঁর। প্রসবের ৪৮ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়েছে। মৃতার নাম গুড়িয়া রজক (২২)। তিনি ভবানীপুরের নন্দন পার্ক এলাকার বাসিন্দা। এই খবর প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, গত রবিবার ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন মহিলা। এরপরেই জরুরি ভিত্তিতে প্রসব করানো হয়েছিল তাঁর। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার জ্বর এসেছিল গুড়িয়ার। তারপরে তাঁর প্লেটলেট ও ম্যালেরিয়া পরীক্ষা করানো হয়। জানা গিয়েছে, ওই দিন প্লেটলেট কাউন্ট কম আসায় আবার তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। গত রবিবার রিপোর্ট এলে দেখা যায় তিনি ডেঙ্গু আক্রান্ত।

রবিবার দুপুরে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে জরুরি ভিত্তিতে প্রসব করানোর সিদ্ধান্ত নেন। ওই দিন রাতে ১০ টা নাগাদ পুত্র সন্তানের জন্ম দেন গুড়িয়া রজক। সূত্রের খবর, এরপরে শারীরিক অবস্থার আরও অবনতি হয় তাঁর। ক্রমাগত রক্তক্ষরণ হতে থাকে। রবিবারের পর ফের সোমবারে তাঁর প্রসবের স্থানে স্টিচ করা হয়। আরও জানা গিয়েছে, তারপর থেকে গত ২ দিন তাঁকে ৮ ইউনিট প্লেটলেট ও ৪ ইউনিট রক্ত দেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। গত মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় তাঁর।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। জমা জল ও আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। স্থানীয়দের সচেতন করা হচ্ছে, আবর্জনা ও জল জমিয়ে রাখতে না বলে। জ্বর হলেই তা উপেক্ষা না করে স্থানীয় হাসপাতালে দেখাতে ও রক্তপরীক্ষা করাতে বলা হয়েছে।

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার