ভারত সেবাশ্রমের উদ্যোগে হল গন ভাইফোঁটা

Share:

নিজস্ব প্রতিনিধি , মন্মথপুর : আজ শুভ ভাইফোঁটা উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের “ধর্মের প্রাণ- আচার, অনুষ্ঠান ও অনুভূতিতে” সাধন সিদ্ধ বাণীকে সংকল্প করে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির “গণ ভাইফোঁটা মিলনোৎসব” এর আয়োজন করেন। মন্মথপুর(Manmathapur) প্রণব মন্দিরের এই মহতি আয়োজনে সারা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ছোট বড় করে প্রায় শতাধিক ভাই এবং বোন অংশগ্রহণ করেন।এই অনুষ্ঠানে ভাইফোঁটার সমস্ত রীতি নীতি মেনে কেবলমাত্র ভাইহীন বোন এবং বোনহীন ভাইয়ের উপস্থিতিতে সু-সম্পন্ন হয়।  শতাধিক ভাই(Brothers) বোনেদের সঙ্গে হাজির ছিলেন তাদের অভিভাবক(Gurdain) অভিভাবিকারও।

এরা এই মহতি আনন্দ থেকে বিগত দিনে বঞ্চিত ছিল ভাই বোনহীন হওয়ার কারনে। আজ তারা সবাই এমন সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে ভীষন খুশি। অজানা, অচেনা ভাই বোনের এই মহামিলনে সকাল থেকে ভাইয়েদের জন্য পাঁচ রকম মিষ্টি, ফলাদি, সুজি, লুচি(Luchi) আলুরদম সহ মালা ঘুনসী সব আয়োজনে সাজ সাজ রব ছিল।

সকাল সাড়ে নটায় প্রথা মেনে গুরু মন্দির থেকে আশীর্বাদ নিয়ে একসাথে প্লেটে করে উপাচার সাজিয়ে ভাইহীন বোনেরা (Sisters)বোনহীন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা বিছিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন। গোটা অনুষ্ঠান ঘিরে ছিল চরম উদ্দীপনা।মন্মথপুর প্রণব মন্দিরে বৃহস্পতিবার সকাল থেকেই ছিল সাজ সাজ রব। ভাই বোনেদের কথাবার্তা আর কণ্ঠস্বরে গোটা প্রাঙ্গণ হয়ে উঠেছিল মুখরিত। একে অপরের মঙ্গল কামনায় একসাথে হয়ে উঠেছিল ব্রতী।

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!