স্বস্তির খবর, টানা ছয়দিন রাজ্যে করোনার মৃত্যুমিছিল থমকে

নতুন করে আরও ৪৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে দৈনিক সংক্রমণ (Daily Positive Case) যেমন নিম্নমুখী, তেমনই মারণ ভাইরাসের ছোবলে কোনও মৃত্যুর (Covid Deaths) ঘটনা ঘটেনি। এ নিয়ে টানা ছয়দিন রাজ্যে করোনার মৃত্যুমিছিল থমকে রইল। নমুনা পরীক্ষায় (Sample Test) শনাক্তের হার (Positivity Rate) ও অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যাও স্বস্তি দিয়েছে। শনাক্তের হার ফের এক শতাংশের নিচে নেমেছে।

বৃহস্পতিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় পাঁচ হাজার দুই জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশে। নতুন করে আরও ৪৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ২১ লাখ ১৭ হাজার ৮৭৮ জন। নতুন করে কেউ মৃত্যুমিছিলে সামিল না হওয়ায় করোনায় প্রাণহানির সংখ্যা ২১ হাজার ৫২৭ জনেই থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি স্বস্তি দিয়েছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘মারণ ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১২০ জন। যার ফলে রাজ্যে করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৯৫ হাজার ২৭৯ জনে। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৩ শতাংশেই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে এক হাজার ৭২ জনে।’

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩