সিএএ নিয়ে ভিন্ন সুর বিরোধী দলনেতা শুভেন্দু ও বিধায়ক অসীমের গলায়

শুভেন্দু অধিকারী বলেছেন, এই ভাবেই সিএএ শুরু হল। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বলছেন, এতে মতুয়াদের কী লাভ?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি বিরোধী দলগুলির অভিযোগ, মোরবি ব্রিজ দুর্ঘটনাকে চাপা দিতেই ‘নাগরিকত্ব’ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের আগে নজর ঘোরাতে উস্কে দেওয়া হয়েছে সিএএ (CAA) আইন বিতর্ককে। তবে সিএএ কার্যকর হবে, দাবি বঙ্গ বিজেপির। বাংলার পদ্মশিবিরের দাবি, এটাই সিএএ কার্যকরের প্রথম পদক্ষেপ। আর এই আইন নিয়েই ভিন্ন সুর শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক অসীম সরকারের গলায়।

শুভেন্দু অধিকারী বলেছেন, এই ভাবেই সিএএ শুরু হল। এক যাত্রায় ভিন্ন ফল হবে না। বাংলাতেও চালু হবে সিএএ। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসিদের (অমুসলিম)দের নাগরিকত্ব দেওয়া হবে গুজরাটে। তবে এই নাগরিকত্ব তো ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন। সিএএ নয়। এই নিয়ে দ্বিধায় মতুয়া সম্প্রদায়ও। আদৌ তাঁদের লাভ হবে কি? উল্লেখ্য, সিএএ কার্যকর না হওয়ায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে দেখা গিয়েছিল অসন্তোষ।

হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বলছেন, এতে মতুয়াদের কী লাভ? উল্লেখ্য, এর  আগেও বারবার সিএএ’র দাবিতে সরব হয়েছিলেন এই বিজেপি বিধায়ক। বিজেপি শাসিত কেন্দ্র সরকারের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন এই বিজেপি নেতাই। তাঁর প্রশ্ন, যদি নাগরিকত্ব আইন ১৯৫৫ অনুযায়ী কাজ হয় তবে সিএএ কার্যকর হবে কবে?

আরও পড়ুন: অমুসলিমদের নাগরিকত্ব ইস্যুতে ঐক্যে চিড় মতুয়া সমাজে

 

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের