শীতের ফ্যাশনে এবার ট্রেন্ডে কোন জিন্স

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ শীত আসন্ন। আর শীত মানেই কাজের ফাঁকে সপ্তাহান্তে চড়ুইভাতি থেকে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ বন্ধুদের সঙ্গে বনফায়ার থেকে নাইটক্লাবে পার্টিতে মেতে উঠবে সকলে। আর এর সঙ্গেই পাল্লা দিয়ে বদলে যাবে ফ্যাশন (Fashion) স্টেটমেন্ট। গরমের দিনে বা বর্ষায় যে সকল জামাকাপড় পড়া হত তা শীতের (Winter) দিনে সরে গিয়ে ওয়ারড্রবে জায়গা করে নেবে রঙ বেরঙের শীত পোশাক। আর শীতের দিনে অন্যতম পছন্দের পোশাক জিন্সের (Jeans) প্যান্ট। কিন্তু ঠিক কোন ধরনের জিন্স প্যান্ট এখন ফ্যাশনে ইন? আর কোনটাই বা পিছনের সারিতে দেখে নিন এক ঝলক।

প্যাস্টেল শেডের জিন্স

এই শীতে আপনি পরতেই পারেন নানা রকম প্যাস্টেল শেডের জিন্স ও রাখতে পারেন আপনার কালেকশনে। গোলাপি, সবুজ এবং অন্যান্য রঙের প্যাস্টেল শেড জিন্স এই বছর ভীষণ ট্রেন্ডি । অল্প ঠান্ডায় এই ধরনের প্যাস্টেল শেড জিন্স খুবই আরামদায়ক পাশপাশি এই ধরনের জিন্সে দেখতেও ভালো লাগে। পাশপাশি পুরো শীতকালই পরতে পারেন এই প্যাস্টেল শেড জিন্স ।

ডেনিম জিন্স

ডেনিম জিন্স ফ্যাশনে বরাবরই ইন। ডেনিমের ক্ষেত্রে আবার দুটি ভাগ স্কিনি এবং নন স্কিনি জিন্স। কয়েক দশক আগে নন স্কিনি জিন্স ভীষণ জনপ্রিয় ছিল। পরে স্কিনি জিন্স ফ্যাশনে ট্রেন্ড হয়ে ওঠে। বেশ কয়েক বছর স্কিনি জিন্স ট্রেন্ডে থাকার পর এখন আবার নন স্কিনি জিন্স ট্রেন্ডে ফিরেছে। স্কিনি জিন্সও যে আউট অফ ডেট হয়ে গিয়েছে এমনটা নয়। তবে নন স্কিনিও একইভাবে ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে। এছাড়া বেল বটমস, ফ্লেয়ারড এবং বয়ফ্রেন্ড জিন্সের মতো প্যান্টও এবার শীতে পড়তে পারেন। টর্নড বা রিপড জিন্সও ভীষণ জনপ্রিয় এখন।

ডেনিম অন ডেনিম ট্রেন্ড!

এবার শীতে ডেনিম অন ডেনিম ট্রেন্ডও ফলো করতে পারেন । আউটফিটের আপার ও লোয়ারে ডেনিম প্যান্টের সঙ্গে ডেনিম জ্যাকেট পরা হলে, তাকে ডেনিম অন ডেনিম বলা হয়। নয়ের দশকে খুবই জনপ্রিয় ফ্যাশন ট্রেন্ড ছিলো ডেনিম অন ডেনিম । গত কয়েক বছরে আবার ফ্যাশন দুনিয়ায় ট্রেন্ডে ফিরেছে ‘ডেনিম অন ডেনিম’ লুক।

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা