আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সেনসেক্সে বিশাল ধস, গত ছয় মাসে সবচেয়ে খারাপ দিন শেয়ার বাজারে

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিন ভালো যাওয়ার পর বৃহস্পতিবার সবচেয়ে খারাপ দিন গেল ভারতীয় শেয়ার বাজারে। গত ১২ এপ্রিলের পর এদিনই ভারতীয় শেয়ার বাজারে সবচেয়ে বড় ধস নামলো। বিশেষজ্ঞদের দাবি, বিদেশী বিনিয়োগকারীদের দ্বারা ভারতীয় শেয়ার ক্রমাগত বিক্রি করে দেওয়ার প্রবণতা এই ধসের কারণ। উচ্চতর অস্থিরতার মধ্যেই অক্টোবরে মাসিক মেয়াদ শেষ হয়ে যাওয়া এই ধসের অন্যতম কারণ বলেও মনে করছেন অনেকে। বৃহস্পতিবার বিএসই সেনসেক্স ১,৩৬৬ পয়েন্ট পড়ে গেল এবং নিফটি-৫০ আচমকাই ৪১১ পয়েন্ট পড়ে ১৭,৮০০ পয়েন্টের নীচে নেমে গেল।

ন্যাশনাল সিকিউরিটি ডিপোসিটরি লিমিটেড (NSDL) এর তথ্য বলছে বিদেশী বিনিয়োগকারীরা এখনও পর্যন্ত ভারতীয় বাজারে ৯,২৯৫.৭৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। এর জেরেই এদিন বিএসই সেনসেক্স ১,৩৬৬ পয়েন্ট বা ১.৮৯ শতাংশ পড়ে থামল ৫৯,৯৮৫ পয়েন্টে। অপরদিকে নিফটিও জোর ধাক্কা খেয়েছে এদিন। নিফটি-৫০ এদিন ৪১১ পয়েন্ট পড়ে থামে ১৭,৮৫৭-তে। বর্তমানে বিক্রির চাপ এতটাই তীব্র ছিল যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দ্বারা সংকলিত ১৫টি সেক্টরের সমস্ত গেজ রাষ্ট্র-চালিত ঋণদাতাদের গেজের থেকে কম হয়ে গিয়েছে। নিফটিতে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির ইনডেক্স ৫ শতাংশ পতন ঘটেছে। পাশাপাশি নিফটি ব্যাঙ্ক, ফাইনানশিয়াল সার্ভিস, তথ্যপ্রযুক্তি, মিডিয়া, মেটাল, ফার্মা, ওয়েল এবং গ্যাস সেক্টরেও ২ থেকে ৩.৫ শতাংশ ধস নেমেছে।

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ