অল্প বয়সেই চুলে পাক ধরছে, প্রাকৃতিক উপায় চুল কালো করুন সহজ পদ্ধতিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বর্তমান দিনের বদলে যাওয়া জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে বিভিন্ন রকম শারীরিক সমস্যা। এর মধ্যে অন্যতম অল্প বয়সে (Young age) চুল পেকে যাওয়ার সমস্যা (Grey hair problem) । ৩০-এর কোঠা পেড়োতে না পেড়োতেই চুল পেকে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকে। অনেকেই এই সমস্যাকে স্বাভাবিকভাবেই মেনে নেন। আবার অনেকে সাদা চুল লুকিয়ে রাখার বা ঢেকে রাখার চেষ্টা করতে থাকেন। অনেকে আবার চুলে বিভিন্ন রকম রঙ করে নতুন লুক দেওয়ার চেষ্টা করেন। তবে চুলে বিভিন্ন বাজার চলতি রাসায়নিক রঙ করার ফল হয় উল্টো। তাতে করে আরও তাড়াতাড়ি চুল পেকে যায়। চুল পেকে যাওয়ার এই সমস্যার সমাধানে (Easy solution) তাই ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু উপাদান।

আমলকি ও হেনার হেয়ার প্যাক

আমলকি এবং হেনা দুটি উপাদানই চুলের জন্য খুবই উপকারী। চুল প্রাকৃতিক উপায়ে কালো করতে সাহায্য করে এই দুই উপাদান। পাশপাশি এই দুই উপাদান চুলে পুষ্টি জোগাতে সাহায্য করে এবং চুলের রুক্ষতা কমিয়ে চুল নরম রাখতে সাহায্য করে। এক কাপ হেনা পেস্ট, ৩ টেবিল চামচ আমলকির গুঁড়ো ও ১ টেবিল চামচ কফির গুঁড়ো একটি প্লাস্টিকের বাটিতে ভালো করে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিয়ে তা ব্রাশের সাহায্যে মাথার চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। এরপর সালফেট ফ্রি যেকোনো শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

ব্ল্যাক টি

ব্ল্যাক টি চুলের প্রাকৃতিক রঙের কাজ করে এবং চুল কালো রাখতে সাহায্য করে। এছাড়াও চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে ব্ল্যাক টি। একটি পাত্রে এক কাপ জলের সঙ্গে ২ চামচ চায়ের পাতা মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আঁচ বন্ধ করে ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। এরপর মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে সেটি ভালো করে চুলে লাগিয়ে নিন। ১ ঘণ্টা প্যাকটি চুলে লাগিয়ে রেখে ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন। তবে এই হেয়ার প্যাক ব্যাবহার করলে চুলে শ্যাম্পু করবেন না। সপ্তাহে ২ বার ব্যবহার করুন।

কারি পাতা

চুলের ক্ষেত্রে আরও একটি উপকারী উপাদান হল কারি পাতা। একটি পাত্রে ৩ টেবিল চামচ নারকেল তেল এবং কারি পাতা মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। মিশ্রণ গাঢ় হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। এবার সেই তেল আপনার স্ক্যাল্পে, চুলের গোড়ায় এবং চুলে ভালো করে লাগিয়ে নিন। হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে অন্তত ১ ঘণ্টা রেখে দিতে হবে। এরপর একটি মাইল্ড সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে প্রাকৃতিক উপায়েই পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

মেথির প্যাক

মেথির দানায় গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড আছে। যা আপনার চুল ভালো রাখতে সাহায্য করে। একটি পাত্রে আধ কাপ নারকেল তেল ভালো করে ফুটিয়ে নিন। তেল ফুটে গেলে তার মধ্যে এক কাপ মেথির দানা ভালো করে মিশিয়ে নিতে হবে। মেথি মিশ্রিত তেল ঠান্ডা হলে তা ছেঁকে নিয়ে সেই তেল মাথায় স্ক্যাল্পে ভালো করে লাগাতে হবে। ২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ২-৩ বার লাগাতে পারেন। মেথির দানায় গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড আছে। যা আপনার চুল ভালো রাখতে সাহায্য করে।                                                   

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক

একধাক্কায় কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন এক নজরে

মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আলুর একই পদে বিরক্ত? চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু ললিপপ স্টাইল স্ন্যাকস

নিরামিষ খাবারে আর অনীহা নয়, একবার বানিয়ে দেখুন এই ৫টি পদ

ছুটির দিনে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ম্যাঙ্গো সন্দেশ

চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাথায় পড়ল ঢিল

রবিবারের মেনুতে মটনের জাদুতে জমিয়ে দিন ডাইনিং টেবিল

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

টেস্ট ক্রিকেট খেলবেন বৈভব? শচিনের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল