মুর্শিদাবাদের বুকে দুয়ারে সরকারে জনস্রোত, চিন্তিত বিরোধীপক্ষ

মুর্শিদাবাদ জেলায় এবারে মোট ৬৭টি দুয়ারে সরকার ক্যাম্প খোলা হয়েছে জেলার ২৬টি ব্লক ও ৮টি পুরসভা এলাকায়। যোগ দিলেন প্রায় ৬ লক্ষ মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে মুর্শিদাবাদের(Murshidabad) বুকে রেকর্ড সংখ্যক মানুষের ভিড় বিরোধী শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। সরকারের জনমুখী প্রকল্পগুলির সুবিধা মানুষের ঘরে পৌঁছে দিতে ১লা ডিসেম্বর ২০২০ সালে ‘দুয়ারে সরকার’(Duyare Sarkar) কর্মসূচি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। প্রথম থেকেই এই কর্মসূচি বাংলার(Bengal) মানুষের কাছে খুবই জনপ্রিয়া হয়ে উঠেছে। শুধু তাই নয় দেশের মধ্যে যেমন এই কর্মসূচি সেরা জনসেবামূলক সরকারি কর্মসূচি হিসাবে চিহ্নিত হয়েছে তেমনি বিদেশের নানা মহলেরও নজর কেড়েছে। চলতি মাসেই দুয়ারে সরকারের পঞ্চম দফার কর্মসূচি চালু হয়েছে। আর সেখানেই দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার বুকে ১০ দিনের মধ্যেই প্রায় ৬ লক্ষ মানুষ ভিড় করেছেন এই শিবিরে কোনও না কোনও প্রকল্পের সুবিধা নিতে আবেদন জমা দেওয়ার জন্য। পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) প্রাকাল্লে আমজনতার এই উৎসাহ জেলার বিরোধীদের কপালে রীতিমত ভাঁজ ফেলে দিয়েছে।

আরও পড়ুন দিঘায় এবার জলের নীচে পার্ক গড়বে মমতার সরকার

হেন কোনও পঞ্চায়েত নির্বাচন মুর্শিদাবাদ জেলার বুকে অনুষ্ঠিত হয়নি যা খুব শান্তিতে পার হয়ে গিয়েছে। বুথ দখল, বোমাবাজি, পিস্তল থেকে গুলি ছোঁড়া, ভোটার থেকে প্রার্থীদের হুমকি ধমকি মায় খুনোখুনিরও সাক্ষী থেকেছে এই জেলা। এবার আরও একটা নির্বাচন যখন ঘাড়ে নিশ্বাস ফেলছে তখন জেলার মানুষের দুয়ারে সরকার কর্মসূচিতে যোগ দেওয়ার যে ঢল নামিয়েছেন তা তৃণমূলের নেতাদের যেমন আশ্বস্ত করছে তেমনি বিরোধী শিবিরের নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কেননা আমজনতার এই উৎসাহই যদি পঞ্চায়েত নির্বাচনের শাসকের পক্ষে থেকে যায় তাহলে জেলার ১টাও পঞ্চায়েতের দখল বিরোধীদের হাতে আসবে কিনা তা নিয়ে রীতিমত সন্দেহ রয়েছে।

আরও পড়ুন ‘গোলাপসুন্দরী’ সেজে সমালোচনায় বিদ্ধ প্রধান শিক্ষক

মুর্শিদাবাদ জেলায় এবারে মোট ৬৭টি দুয়ারে সরকার ক্যাম্প খোলা হয়েছে জেলার ২৬টি ব্লক ও ৮টি পুরসভা এলাকায়। ১ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত এই শিবিরগুলিতে প্রায় ৬ লক্ষ মানুষ এসেছেন রাজ্য সরকারের নানা প্রকল্পের সুবিধা নিতে। এবারের দুয়ারে সরকার কর্মসূচি থেকে যেমন স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষ্মীরভান্ডার, কৃষকবন্ধুর মতো জনপ্রিয় প্রকল্পের জন্য আবেদন করার সুযোগ মিলছে তেমনি সুযোগ মিলছে জমির পাট্টা, বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিল সংক্রান্ত সম্যস্যার নিষ্পত্তি, কৃষি পরিকাঠামো উন্নয়ন প্রকল্প এবং মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণেরও। শিবিরগুলি থেকে মোট ২৭টি প্রকল্পের পরিষেবা পাওয়া গেলেও জেলা প্রশাসনের আধিকারিকেরা জানিয়েছেন, সব থেকে বেশি আবেদন জমা পড়েছে বিনামূল্যে সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের