নূন্যতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্রকে টুইটে খোঁচা দিলেন বরুণ গান্ধি

লাগাতার কৃষি আইন ও কৃষক আন্দোলন নিয়ে নিজের দলের বিরুদ্ধে আক্রমণ করায় কড়া শাস্তির মুখেও পড়েছেন বরুণ

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের আনা তিন কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার সরব হচ্ছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধি। বারবার দলের মতাদর্শ কিংবা লাইনের বাইরে গিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে সোচ্চার হচ্ছেন মেনকা পুত্র। সেই কারণেই বিজেপির যাবতীয় পদ থেকে ছাঁটাই হয়েছে বরুণের। কিন্তু মুখ খোলা বন্ধ রাখেননি এই বিজেপি সাংসদ। শুক্রবারও বরুন টুইটারে লিখেছেন,’নূন্যতম সহায়ক মূল্যের কোনও গ্যারেন্টি নেই। মান্ডিতে কৃষকদের হেনস্থা হতে হবে, এই বিষয়ে আওয়াজ তোলা দরকার। পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়ে।’

গত সপ্তাহেও কৃষি বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন বরুণ। তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। যাতে দেখা গিয়েছিল একজন কৃষক ধান বিক্রি করতে না পাড়ায় খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। সেই ভিডিও শেয়ার করে টুইট করে বরুণ লেখেন, ‘এর থেকে বড় শাস্তি কিছুই হয় না, যখন একজন কৃষক নিজের হাতে সমস্ত ফসল নষ্ট করে দেন। আমাদের গভীর ভাবে চিন্তা করা উচিত কেন সরকার এই মানুষগুলিকে এতটা বাধ্য করছে। আমাদের লজ্জা হওয়া উচিত, মাথা হেট হয়ে যাচ্ছে, যারা আমাদের অন্ন জোগায় তাদের দুর্দশা দেখে।’

লাগাতার কৃষি আইন ও কৃষক আন্দোলন নিয়ে নিজের দলের বিরুদ্ধে আক্রমণ করায় কড়া শাস্তির মুখেও পড়েছেন বরুণ। বিজেপির সদ্য জাতীয় কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে মানেকা গান্ধি ও বরুণ গান্ধিকে। লখিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলের কৃষকদের গাড়ি চাপা দেওয়ার ঘটনা নিয়েও সরব হতে দেখা গিয়েছে বরুণকে।

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫