ঝাড়গ্রামে পেট্রোল পাম্পে হানা ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: আজকে ঝাড়গ্রামে জেলা উপভোক্তা দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে রাস্তায় নামলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। মুখ্যমন্ত্রীর(CM) নির্দেশ মত ক্রেতা সুরক্ষা দপ্তরের সম্পর্কে সাধারণ মানুষের আরো বেশী করে সচেনতা বৃদ্ধি ও ক্রেতা সুরক্ষা দপ্তরকে আরো বেশী করে মানুষের কাছে পৌঁছে দিতে বুধবার সাতসকালে তিনি নিলেন বিশেষ উদ্যোগ । রাষ্ট্রমন্ত্রী সকালে হঠাৎ করে হানা দেন এলাকার পেট্রোল‌পাম্প(PetrolPump) সহ একাধিক দোকানে ।

পেট্রোল পাম্পে গাড়ি চালকদের সঠিক মাপের পেট্রোল – ডিজেল দেওয়া হচ্ছে কিনা ,তা খতিয়ে দেখেন তিনি ।রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতর এই ঝটিকা অনুসন্ধানে খুশি ঝাড়গ্রামের(Jhargram) সাধারণ মানুষ। বিভিন্ন দোকানে গিয়ে সেখানে সাধারণ মানুষের পাশাপাশি দোকান মালিকদেরও রাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কোনভাবেই কোন পণ্য বিক্রি করার ক্ষেত্রে যদি কেউ প্রতারিত হন তৎক্ষণাৎ তার দফতর অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেবে। সাধারণ মানুষকে ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে বারবার সচেতন করে জানানো হয় কোন পণ্য কেনার সময় অবশ্যই সঠিক দাম দিতে হবে এবং তার রশিদ সংগ্রহ করতে হবে।

যাতে পরবর্তীকালে ওই গ্রাহক যদি কোনো কারণে প্রতারিত হন তিনি যেন ক্রেতা সুরক্ষা দপ্তরকে সংগৃহীত রশিদ সহ অভিযোগ জানাতে পারে এবং দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থা, দোকানদার বা ব্যবসায়ীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে। সূত্রের খবর অনুযায়ী, এখন থেকে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে নিয়মিত প্রচার চালানো হবে। শুধু তাই নয়, মার্কেটে(Market) এলাকাগুলিতে চলবে প্রচার অভিযান ও লিফলেট বিতরণ।বিভিন্ন এলাকায় ছোট ছোট সেমিনার(Seminar) করে সাধারণ মানুষকে ক্রেতা সুরক্ষা দপ্তর সম্পর্কে সচেতন করানো কর্মসূচিও চলবে লাগাতার।

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!