‘পাঠান’-মুক্তির আগেই বড়পর্দায় শাহরুখ-দীপিকার পুনর্মিলন, কী চমক রয়েছে ভক্তদের জন্যে?

ফারাহ খান পরিচালিত 'ওম শান্তি ওম' ২০০৭ সালের ৯ নভেম্বর মুক্তি পেয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর, ছবিটি আবারও ১৭ নভেম্বর সিনেমা হলে পুনরায় মুক্তি পেতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২ নভেম্বর দিনটি প্রত্যেকটি ভারতীয়দের কাছে ঐতিহাসিক দিন। কারণ ওইদিনই জন্ম হয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের। তাই ওইদিনটি শাহরুখ ভক্তদের কাছে বিশেষ একটি দিন। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বাদশা তিনি। যার অভিনীত সিনেমা দেখে ভালোবাসা বারবার জন্ম নেয়। যাঁর রোমান্টিক দৃষ্টিভঙ্গি দেখে ভালোবাসার নতুন নতুন সংজ্ঞার উদ্ভব হয় প্রতিনিয়ত, তাঁর নাম শাহরুখ খান। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যার অবদান অনস্বীকার্য। শুধু দেশ নয়, গোটা বিশ্ব জুড়ে যার অসংখ্য ভক্ত। অ্যাকশন হোক, বিনোদন হোক, রোমান্স, অসাধারণ অভিনয় দক্ষতার পাশাপাশি দারুণ ব্যক্তিত্বের অধিকারী সবকিছুই অভিনেতার বৈশিষ্ট্য।

কিছুদিন আগেই ৫৭ বছরে পদার্পণ করেছেন বলিউড বাদশা। তাঁর জন্মদিন ঘিরে অনুরাগীদের উন্মাদনার শেষ ছিল না। বরাবরের মতো এই বছরেও বাদশার বান্দ্রার বাড়ি ‘মন্নত’ এর সামনে বসেছিল অকুল জনস্রোত। যাঁর গোটা অভিনয়ে কেরিয়ারে রয়েছে অসংখ্য ব্লকবাস্টার ছবি, এবং ২৪৮ টি দেশীয়-আন্তর্জাতিক সম্মান। চলতি বছর শাহরুখের ৫৭ তম জন্মদিন উপলক্ষ্যে গোটা দেশে ফের মুক্তি পেয়েছিল শাহরুখ-কাজল অভিনীত আইকনিক ফিল্ম ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়ঙ্গে’, ২৭ বছর পরেও এই ছবির জনপ্রিয়তা একইভাবে প্রেক্ষাগৃহে রাজ করেছে। এই ছবির সাফল্যের পর এবার দেশ জুড়ে প্রায় ২০ টি প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে শাহরুখের অন্যতম ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ওম শান্তি ওম’।

ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ ২০০৭ সালের ৯ নভেম্বর মুক্তি পেয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর, ছবিটি আবারও ১৭ নভেম্বর সিনেমা হলে পুনরায় মুক্তি পেতে চলেছে। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত, এই ছবিটির মাধ্যমেই দীপিকার বলিউডে অভিষেক হয়েছিল। এরপরে চেন্নাই এক্সপ্রেস এবং হ্যাপি নিউ ইয়ার-এর মতো একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়েছেন এই জনপ্রিয় জুটি। সম্প্রতি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৫ বছর পূর্ণ করেছেন এই অভিনেত্রী। সেই উপলক্ষ্যে ‘ওম শান্তি ওম’ পুনরায় দিল্লি, মুম্বাই, কলকাতা, পাটনা, ভোপাল এবং আহমেদাবাদ সহ মোট ২০ টি শহরে প্রদর্শিত হবে। মিডিয়া রিপোর্ট অনুসারে, ওম শান্তি ওমের পুনঃ প্রকাশের ধারণাটি শাহরুখের সবচেয়ে বড় ফ্যান ক্লাব – এসআরকে ইউনিভার্স দ্বারা পরিকল্পনা করা একটি উদ্যোগ। SRK-এর দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়ে বক্সঅফিসে প্রায় ২৫ লক্ষ টাকা আয় করেছিল।

দীপিকা, শাহরুখের পরবর্তী প্রকল্প

সিনেমার ফ্রন্টে, এসআরকে এবং দীপিকাকে পরবর্তীতে পাঠান ছবিতে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ দ্বারা পরিচালিত, ছবিটিতে জন আব্রাহামও অভিনয় করেছেন এবং এটি ২৫ জানুয়ারী, ২০২৩-এ মুক্তি পাবে। ছবিটির টিজারটি SRK-এর জন্মদিন, ২ শে নভেম্বর প্রকাশ পেয়েছে। পাঠান ছাড়াও শাহরুখকে দেখা যাবে জওয়ানে নয়নতারার সঙ্গে। ছবিটি অ্যাটলি দ্বারা পরিচালিত, ২ জুন, ২০২৩-এ মুক্তি পাবে৷ এছাড়া সুপারস্টারের তাপসী পান্নুর সঙ্গে ডানকিও রয়েছে৷ অন্যদিকে হৃতিক রোশনের সঙ্গে দীপিকাকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের ফাইটারে। এছাড়াও প্রভাসের সঙ্গে প্রজেক্ট কে-এবং অমিতাভ বচ্চনের সঙ্গে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকও দেখা যাবে।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ