মন্ত্রী বীরবাহার উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে আবারও অভিযোগ দায়ের

গত ১৫ নভেম্বর তিনি বলেছিলেন, শুভেন্দু যখন তাঁকে এভাবে বলেছিলেন তখন কেউ প্রতিবাদ করেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্ত্রী বীরবাহা হাঁসদার (BIRBAHA HANSDA) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)। তার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছিলেন আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী। তার আগে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেছিল তৃণমূল যুব কংগ্রেস। আবারও হল লিখিত অভিযোগ দায়ের।

শুক্রবার শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস। সবুজ শিবিরের নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা দেখান বিক্ষোভও। নেতৃত্বে ছিলেন বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান।

আরও পড়ুন: ‘আমিও তো আদিবাসী তখন কেন কেউ সরব হলেন না’, প্রশ্ন মন্ত্রী বীরবাহা হাঁসদার 

উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও আপলোড করেন। তাতে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী মেজাজ হারিয়ে বলছেন, ‘এগুলা শিশু। এই দেবনাথ হাঁসদা, এই বীরবাহা, যে গুলা বসে আছে সেই গুলা শিশু। আমার জুতার তলায় থাকে’। এই বক্তব্যকে হাতিয়ার করেই সরব হয়েছে তৃণমূল। প্রসঙ্গত, গত মঙ্গলবার জঙ্গলমহলে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছিলেন, ‘বীরবাহা তো আদিবাসী পরিবারের মেয়ে। একটা সাংস্কৃতিক পরিবারের মেয়ে। তাঁকে যদি কেউ বলে জুতোর নীচে রেখে দেওয়ার মতো, সেটা কি রুচিকর?’

রাষ্ট্রপতিকে নিয়ে কারামন্ত্রীর কুরুচিকর মন্তব্যের তীব্র বিরোধিতা করে গত রবিবার মন্ত্রী বীরবাহা বলেছিলেন, রূপ এবং জাতি নিয়ে মন্তব্য সমর্থনযোগ্য নয়। তা অন্যায়। রাজনীতি যারা করেন তাঁরা কোনও মন্তব্য করার আগে সচেতন থাকতে হবে। গত ১৫ নভেম্বর তিনি বলেছিলেন, শুভেন্দু যখন তাঁকে এভাবে বলেছিলেন তখন কেউ প্রতিবাদ করেনি। মন্ত্রীর প্রশ্ন ছিল, ‘আমিও তো আদিবাসী’ তাহলে কেন প্রতিবাদ করা হয়নি? ওই বক্তব্যও তো সমর্থনযোগ্য নয়।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫