দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্বাভাস ছিল রবিবারে দক্ষিণবঙ্গের আট জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলা গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি এলো শহর কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায়। শুধুই বৃষ্টি নয়, সঙ্গে সঙ্গে তীব্র বজ্রপাত। দুপুরেই আঁধার নেমে এসেছে শহরে। রবিবারের ছুটি মাটি হয়ে গেল নাছোড় বৃষ্টির জেরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি ও হাওড়া জেলার কিছু অংশে চলছে বজ্রপাত-সহ ব্যাপক বৃষ্টি। জারি হয়েছে হলুদ সতর্কতা। বিকেল পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

ভারী বৃষ্টিপাতের জেরে শহরে ও সল্টলেকের বহু জায়গায় জল জমার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজস্থানের জয়সেলমেড় থেকে মালদহ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি মৌসুমি অক্ষরেখা। যা সক্রিয় অবস্থাতে রয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হচ্ছে। যা ছুটে আসছে স্থলভাগের দিকে। তার প্রভাবেই মেঘ জমে বৃষ্টি হচ্ছে শহর থেকে শহরতলিতে। বিকেলের দিকে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

আরও পডুন: পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

এদিকে জলীয় বাষ্প ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আজ, রবিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা

মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে

পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী