জাতীয় ক্রিকেট নির্বাচকদের ছেঁটে ফেলল বিসিসিআই!

নির্দিষ্ট যোগ্যতা থাকলে যে কেউই নির্বাচক হওয়ার জন্য সরাসরি আবেদন জানাতে পারবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জাতীয় ক্রিকেট দল বাছাইয়ের নির্বাচকমণ্ডলী বেছে নিতে এবার অন্য পথে হাঁটল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। নির্বাচক হতে ইচ্ছুকদের কাছ থেকে সরাসরি আবেদনপত্র জমা নেওয়ার সিদ্ধান্ত নিল। নির্দিষ্ট যোগ্যতা থাকলে যে কেউই নির্বাচক হওয়ার জন্য সরাসরি আবেদন জানাতে পারবেন। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত জানানো যাবে আবেদন।

শুক্রবার বিসিসিআইয়ের পক্ষ থেকে জাতীয় নির্বাচক বেছে নেওয়ার কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জাতীয় নির্বাচক হওয়ার জন্য সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আবেদন জানানোর ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিও জানিয়ে দেওয়া হয়েছে। দেশের হয়ে সাতটি টেস্ট ম্যাচ কিংবা ৩০ টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। যারা টেস্ট খেলেননি তাঁদের ক্ষেত্রে অন্তত পক্ষে ১০টি একদিনের ম্যাচ কিংবা ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। তবে আন্তর্জাতিক হোক কিংবা প্রথম শ্রেণির ক্রিকেট-দু্ই ক্ষেত্রেই পাঁচ বছর আগে অবসর নিতে হবে।

টি টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত বিদায় নেওয়ার পরেই নতুন করে জাতীয় নির্বাচকমণ্ডলী বেছে এওয়ার পথে হাঁটল বিসিসিআই। যদিও সংস্থার এক আধিকারিকের কথায়, ‘চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষে অবসর নিয়েছিলেন পশ্চিমাঞ্চলের নির্বাচক আবে কুরুভিল্লা। তার পর থেকে ওই পদ শূন্যই পড়ে রয়েছে। খুব শিগগিরই মেয়াদ শেষ হচ্ছে পূর্বাঞ্চলের নির্বাচক দেবাশিস মোহান্তির। বর্তমানে জাতীয় নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার চেতন শর্মা। যেহেতু অনেকের মেয়াদ শেষের দিকে, তাই আগেভাগেই জাতীয নির্বাচক বাছাই করার প্রক্রিয়া শুরু করা হল।’

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক