মেঘালয়ে তৃণমূলের জনপ্রিয়তা তুঙ্গে, ডিসেম্বরে সে রাজ্যে যেতে পারেন মমতা

আগামী বিধানসভা নির্বাচনের আগে চলতি বছরের ডিসেম্বরে মেঘালয়ে যেতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তার আগে উত্তর-পূর্বের রাজ্যে কোমর বেঁধে নেমেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। আগামী বিধানসভা নির্বাচনের আগে চলতি বছরের ডিসেম্বরে মেঘালয়ে যেতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তৃণমূল সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনে মেঘালয়ে লড়বে জোড়াফুল শিবির। ইতিমধ্যে সে রাজ্যে সংগঠনের বিস্তার ঘটেছে অনেকটা। আর এবার তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষের কাছে আরও ছড়িয়ে দিতে মেঘালয়ে যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ডিসেম্বর মাসে উত্তর পূর্বের এই রাজ্যে যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। শিলংয়ে সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে একটি তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার মেঘালয়ে পৌঁছে সন্ধেবেলা শিলংয়ে তৃণমূল কংগ্রেসের একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জনসভাও করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সভা থেকে মেঘালয়ের বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। একইসঙ্গে দলের আদর্শ ও পরম্পরার কথা বলেন জনসভায়। শুক্রবার মেঘালয়ের তুরা ল’কলেজের মাঠে অভিষেক দাবি করেন, দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের সেই পরম্পরা ধারণ ও বহন করে চলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। ডায়মন্ডহারবারের সাংসদের কথায়, ‘তৃণমূল কংগ্রেস মানে বৈচিত্রের মধ্যে ঐক্য।’ তৃণমূল কংগ্রেস যে সর্ব ধর্মকে সম্মান ও শ্রদ্ধা করে এদিন সভামঞ্চে দাঁড়িয়ে সে কথা বুঝিয়ে দেন সাংসদ।  তৃণমূল কংগ্রেসের নতুন ব্যাখ্যা দিয়ে এদিন অভিষেক বলেন, টিএমসি’র টি মানে টেম্পল অর্থাৎ মন্দির, এম মানে মস্ক অর্থাৎ মসজিদ, সি মানে চার্চ অর্থাৎ গির্জা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূল কংগ্রেস যে সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলতে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সেই বার্তা দিলেন উত্তর পূর্বের এই রাজ্যে।

সম্পত্তি যেন উপচে পড়ছে! মুম্বইয়ে ১২ কোটিতে আরও দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয়

আত্মঘাতী হতেই চিনের আকাশচুম্বী ভবনে বিমান নিয়ে আছড়ে পড়েছিলেন পাইলট

স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

বারাসত আদালতে ঢুকতেই দেবরাজকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, তুমুল উত্তেজনা

মেসির জন্মদিনে চিঠি লিখে স্বপ্ন সত্যি হচ্ছে ৮ বছরের মানুর

টালা প্রত্যয়ের উদ্যোক্তা ধ্রুবজ্যোতি বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের

বিয়ের ১৭ বছর বাদেও ঘর আলো করে আসেনি সন্তান, খোলা মঞ্চে যন্ত্রণা ব্যক্ত কৌতুকাভিনেতার

ছোঁয়া যাবে না মা তারা’কে, ভক্তদের দুঃসংবাদ শোনাল তারাপীঠ মন্দিরের নয়া কমিটি

মোদির ‘ছোট বোন’ কে জানেন? পরিচয় জানলে চমকে উঠবেন

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

কেতনকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার আগে লুল্লা নগরের পাহাড়ে মহড়া দিয়েছিলেন সিয়া-চেতন

বড় সাফল্য এসটিএফের! মাদক পাচারের পর্দাফাঁস, গ্রেফতার ১

দল থেকে বহিষ্কৃত বিধায়কের সঙ্গে জ্ঞানেশের সাক্ষাৎ! প্রশ্ন তুলল ‘কালীঘাট তৃণমূল’