বিশ্বকাপ জিতবে ব্রাজিল, দাবি অক্সফোর্ড গবেষকের

ফুটবলে বিশ্ব সেরার তকমা কোন দল পেতে পারে তা নিয়ে গবেষণা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গবেষক জশুয়া বুল।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: রাত পোহালেই শুরু গ্রেটেস্ট শো অন আর্থ অর্থা‍ৎ বিশ্বকাপ ফুটবল। বিশ্বসেরা হওয়ার দৌড়ে নামছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ৩২টি দেশ। কারা কাপ জিতবে তা নিয়ে চলছে আলোচনা, তর্ক-বিতর্ক, এমনকী বাজি-ও। তার মধ্যেই সাম্বার দেশের সমর্থকদের জন্য সুখবর শুনিয়েছেন অক্সফোর্ডের গবেষকরা। তাঁদের দাবি, ২০ বছরের খরা কাটতে চলেছে নেইমারদের। কাতারে ষষ্ঠ বারের মতো বিশ্ব শিরোপার তকমা কব্জা করতে চলেছে ব্রাজিল। সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনাকে।

বিশ্বকাপ ফুটবলজ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। বল মাঠে গড়ানোর আগেই বিভিন্ন দলের সমর্থকরা নিজেদের প্রিয় দলের হয়ে গলা ফাটাতে শুরু করেছেন। ফুটবলে বিশ্ব সেরার তকমা কোন দল পেতে পারে তা নিয়ে গবেষণা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গবেষক জশুয়া বুল। অতীতের বিশ্বকাপের নানা পরিসংখ্যান নিয়ে মূলত গাণিতিক প্রক্রিয়ায় সম্ভাবনা নির্ণয় করা হয়েছে। গবেষণা অনুযায়ী, প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাবে সেনেগাল, কাতার, ওয়েলস, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, সৌদি আরব, অস্ট্রেলিয়া, তিউনিসিয়া, জাপান, কোস্টারিকা, কানাডা, মরক্কো, সার্বিয়া, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া ও ঘানা।

সেমিফাইনালে উঠবে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স ও বেলজিয়াম। ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বৈরথে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা এবং ফ্রান্স ও বেলজিয়াম। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শেষ হাসি হাসবে নেইমাররা। মেসিদের বিদায় নিতে হবে। অন্য সেমিফাইনালে অন্য বিশ্ব চ্যাম্পিয়ান ফ্রান্সকে হারিয়ে জিতবে বেলজিয়াম। ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও বেলজিয়াম। আর তাতে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৬১.৩ শতাংশ। বেলজিয়ামের জয়ের সম্ভাবনা ৩৮ দশমিক ৭ শতাংশ।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক