স্কুল সাব ইন্সপেক্টরদের তলব করেনি সিবিআই, দাবি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতির

বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে এসআই’দের হাজিরা দেওয়ার প্রয়োজন নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল সাব ইন্সপেক্টরদের (SI) তলব করেনি সিবিআই (CBI)। এমনটাই দাবি করলেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি আশিস মার্জিত। তিনি বলেন, আগামী সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে এসআই’দের হাজিরা দেওয়ার প্রয়োজন নেই।

এদিন তিনি বলেন, সিবিআই আধিকারিক তাঁদের কাছে নিয়োগ সংক্রান্ত কিছু নথি চেয়ে পাঠিয়েছেন। উল্লেখ্য গত শনিবার খবর পাওয়া গিয়েছিল,  মুর্শিদাবাদের ১৬টি ব্লকের এসআই দের তলব করেছে সিবিআই। হাজিরা দিতে বলা হয়েছিল, আগামিকাল দুপুর ২টোর মধ্যে। তবে সেই খবর সত্যি নয় বলে দাবি করেছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি। তিনি বলেন, এসআইরা নথি জমা দেবেন জেলার প্রাথমিক শিক্ষা সংসদ দফতরে।

উল্লেখ্য, এসএসসি’র গ্রুপ ডি তদন্তে নেমে ৫৪২ জনের মধ্যে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে মাত্র ১৬ জনকে। আর তার জন্য সময় নিয়েছে দীর্ঘ ৭ মাস! এই তথ্য পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন বিচারপতি। তিনি বলেছিলেন, খুব ধীরে কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মন্তব্য করেছিলেন, কেন এভাবে কাজ করছে সিবিআই সিট তা একমাত্র তারাই জানে। এরপরেই বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ২১ দিনের মধ্যে বাকি সকলকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তদন্তের তথ্য পর্যবেক্ষণ করার পরে তিনি বলেছিলেন, আগের ১৬ জনকে আরও জিজ্ঞাসাবাদ করলে আরও নতুন তথ্য উঠে আসতে পারে। তারপরেই তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই।

গত ১৬ নভেম্বর তিনি পুনর্নিমাণ করেছিলেন সিটের। গত ১৮ নভেম্বর বিচারপতির নির্দেশ,  সিটের প্রধান হবেন অশ্বিন সেনভি। উল্লেখ্য, নতুন সিটে যুক্ত করা হয়েছে ৪ জনকে। সকলেই ইনস্পেক্টর পদমর্যাদার। তাঁদের নাম বিশ্বজিৎ চক্রবর্তী, অংশুমান সাহা, ওয়াসিম আক্রম খান এবং প্রদীপ ত্রিপাঠী।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা